
কয়রা প্রতিনিধি : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সোমবার বিকাল পাঁচটায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, মোঃ আব্দুল হাকিম, এস এম জিয়াদ আলী, মোঃ খায়রুল আলম, ডি এম মনিরুজ্জামান (মুকুল), বরুন কুমার বৈরাগী, দেবদাস মন্ডল, শেখ মোঃ আবু খালিদ, জামিল, মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।