By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রায় শিক্ষক রেজাউল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় শিক্ষক রেজাউল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কয়রায় শিক্ষক রেজাউল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Last updated: 2024/08/17 at 7:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কয়রা(খুলনা) প্রতি‌নি‌ধি: খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এম রেজাউল করিম এর হত‌্যার ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, কয়রার আয়োজনে উপজেলা সদরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এ সময় বক্তৃতা ক‌রেন, কয়রা উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাস্টার শহিদ সরোয়ার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খোকা , দুই নম্বর কয়রা মধ্যবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, কয়রা কাশির খালদার সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, বতুলতলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ হাসান, মাস্টার শহীদ হাসান মোহাম্মদ তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, শোয়েব আলী, আনিসুর রহমান, আবু সাঈদ, হাসানুর রশিদ, আজাদ হোসেন। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহতের কন্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার ও তার স্ত্রী নাজমা খাতুন।

একই দিন কয়রা সদরে শিক্ষক রেজাউল ইসলামের হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের গ্রামবাসী পরিবারের লোকজন ও তার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।
বেলা ১২ টা থেকে একটা পর্যন্ত চলে এই মানববন্ধন কর্মসূচি। মানববন্ধনে, বক্তারা হত্যার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা বলেন, আমাদের সহকর্মী রেজাউল ইসলাম একজন শিক্ষানুরাগী মানুষ ছি‌লেন। তার এর উপর দুষ্কৃতিকারীরা হামলা চা‌লি‌য়ে আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জড়িতদের আইনের আওতায় এনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধের জের ধ‌রে গত ৫ আগষ্ট নৃশংসভাবে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম ক‌রে প্রতিপক্ষ। প‌রে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট তি‌নি মৃত্যুবরণ করেন।এ ঘটনায় ১৬ আগষ্ট তার মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে কয়রা থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ন। যার নং ০৪। মামলার এজহা‌রে ৭ জনের নাম উল্লেখ করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় মা-মেয়েকে আটকে নির্যাতন : উদ্ধার করলো সেনাবাহিনী
Next Article সাতক্ষীরায় পিকআপের চাপায় নারীর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?