
বিজ্ঞপ্তি : কয়রা ও পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। শনিবার বেলা ১১টায় কয়রা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদ, কপিলমুনি ইউনিয়ন পরিষদ ও আগরঘাটা বাজারে উপস্থিত নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। পরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সড়ক দূর্ঘটনায় আহত জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের বড় ছেলেকে দেখতে যান ও চিকিৎসার খোঁজ-খবর নেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের উর্ধ্বঃ সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সোহরাব আলী সানার সঙ্গে তার পাইকগাছাস্থ বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জামিল খান, জি এম মহসিন রেজা, নিশীত রঞ্জন মিস্ত্রী, মোঃ রশীদুজ্জামান মোড়ল, আব্দুর রাজ্জাক মলঙ্গী, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, গাজী আজিজুল হক, সরদার জাকির হোসেন, মোঃ ইমরান হোসেন, বিধান চন্দ্র রায়, সুজিত কুমার, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, এ্যাড. এম এম ইদ্রীসুর রহমান মন্টু, রেজাউল ইসলাম রেজা, অবনিশ সরদার, জিয়াদ আলী সরদার, আক্তারুজ্জামান খোকন, বেনজির আহমেদ বাচ্চু, বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম আরিফুজ্জামান তুহিন, মোঃ কওসার আলী জোয়াদ্দার, মোঃ মোস্তাফিজুর রহমান, নাজমুস সাদাত, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, মোঃ কবির হোসেন, গৌতম ঘোষ, সিদ্দিকুর রহমান মোড়ল, অলিউর রহমান খোকা, মাসুম বিল্লাহ, মোঃ আলামিন এহসান, সোহেল সৌরভ, এশলাসুর রহমান বাবু, অহিদুজ্জামান মোড়ল, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, জাকিয়া সুলতানা, আশরাফুল আলম, জাহিদ ইসলাম, সোহেল মোড়ল, তানভীর রহমান আকাশ, কাজী বাবলু, জাহাঙ্গীর আলম, মোঃ কবিরুল ইসলাম, আব্দুর রহমান, ফাইমিন সরদার, আরিফ আহমেদ জয়, ইসমাইল মৃধা ইমন, রায়হান কবির চঞ্চল, বাবলা, কাদের প্রমুখ।