By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: করমজলের কৃত্রিম প্রজনন কেন্দ্রের সফলতায় বিপন্ন প্রাণীর প্রত্যাবর্তন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > করমজলের কৃত্রিম প্রজনন কেন্দ্রের সফলতায় বিপন্ন প্রাণীর প্রত্যাবর্তন
খুলনাবাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

করমজলের কৃত্রিম প্রজনন কেন্দ্রের সফলতায় বিপন্ন প্রাণীর প্রত্যাবর্তন

Last updated: 2023/05/28 at 5:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : প্রকৃতি সংরক্ষন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন ২০১৫ সালে বাংলাদেশে বিপন্ন প্রাণীর “আইইউসিএন রেড লিষ্ট” নামে একটি তালিকা প্রস্তুত করে। তালিকায় বাটাগুড় বাসকাকে মহাবিপন্ন ও লোনা পানির কুমিরকে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভূক্ত করে। যার প্রেক্ষিতে বিপন্ন প্রজাতির প্রাণীগুলোকে কৃত্রিম প্রজননের মাধ্যমে ফের প্রকৃতিতে ফিরিয়ে আনার উদ্দ্যোগ গ্রহণ করা হয়। পূর্ব সুন্দরবনের করমজলে বনবিভাগের উদ্যোগে প্রায় দু’শতক ধরে চলছে এ কার্যক্রম।
ইতোমধ্যে এসব উদ্যোগ আশার কথা শোনাচ্ছে। গত ৯ বছারে কৃত্রিম প্রজননের মাধ্যমে ২০৬টি বিপন্ন প্রজাতির লোনা পানির কুমির সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। একই প্রক্রিয়ায় বাটাগুড় বাসকা অবমুক্ত করা হয়েছে ১২টি। এছাড়া বর্তমানে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ১২৯টি কুমির ও ৪৩২টি কচ্ছপ রয়েছে। বন বিভাগ সূত্র জানায়, ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজল প্রজননকেন্দ্রে ৮ একর জমির ওপর গড়ে তোলা হয় বন্যপ্রাণী এ প্রজনন কেন্দ্রটি। শুরুতে রোমিও ও জুলিয়েট নামে দুটি কুমির দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এরপর ২০০৫ সালে জুলিয়েট দম্পত্তি দু’টি ডিম পাড়লে সেখানে শুরু হয় কুমির প্রজননের আনুষ্ঠানিক কার্যক্রম। একইভাবে ২০১৪ সালে সেখানে শুরু হয় বাটাগুড় বাসকা প্রজাতির কচ্ছপের কৃত্রিম প্রজননের কাজ। অবশ্য বন বিভাগের সাথে বাটাগুড় বাসকার গবেষণায় যুক্ত হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, অষ্ট্রিয়ার জু ভিয়েনার গবেষনা দল ও যুক্তরাষ্ট্রের টার্টল সারভাইভাল অ্যালায়েন্স। ২০১৭ সালে কেন্দ্রটিতে ডিম দিতে শুরু করে মহাবিপন্ন প্রজাতির বাটাগুড় বাসকা কচ্ছপগুলো। দীর্ঘ প্রায় একযুগ ধরে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী হাওলাদার আজাদ কবীরের মাধ্যমেই প্রকৃতিতে ফিরতে শুরু করেছে সেখানকার উৎপাদিত লোনা পানির কুমির। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোমিও-জুলিয়েটের পর প্রজননের জন্য পিলপিল ও আলেকজান্ডার নামে আরো দুটি কুমির সম্পৃক্ত করা হয় সেখানে। মধ্যে জুলিয়েট ও পিল পিল ডিম দেয়। ডিমগুলো ইনকিউবেটরে রেখে বাচ্চা ফোটানো হয়। তিনি জানান, কুমিরের বয়স সাধারনত ৭-৮ বছর এবং দৈর্ঘ্য দুই মিটারের বেশি হলে এগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বন বিভাগ ২০১৩ সালে সুন্দরবনের নদী সমূহে কুমির অবমুক্ত কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত গত ৯ বছরে ২০৬টি কুমির অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতবছরই অবমুক্ত করা হয়েছে ৯০টি কুমির। তবে অবমুক্ত করা এসব কুমির সর্বশেষ কি অবস্থায় আছে তার তথ্য নেই বনবিভাগের কাছে। এ প্রসঙ্গে হাওলাদার আজাদ কবীর বলেন, কুমির মনিটরিংয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে ২০১৭ সালে দু’টি, ২০১৮ সালে ৫টি এবং ২০১৯ সালে ৫টি কচ্ছপে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হয়। প্রতিটি কচ্ছপ কোথায় যাচ্ছে প্রতি ১৫ মিনিট পর পর জিপিএস লোকেশন পাওয়া যাচ্ছে। আফসোসের বিষয় হচ্ছে প্রজনন মৌসুমে তাদের শব্দ সংকেতের মাধ্যমে স্ত্রী কচ্ছপের সঙ্গে একত্রিত হওয়ার কথা। কিন্তু তারা কোনো স্ত্রীর সন্ধান পাননি। এমন অবস্থায় সুšদরবনে বাটাগুড় বাসকা প্রজাতির কোনো কচ্ছপ নেই বলে ধারনা তাদের। সর্বশেষ প্রাকৃতিক পরিবেশে সব বিপন্ন ও মহাবিপন্ন প্রজাতির প্রাণীগুলো ফিরে পাক তার আপন আবাস।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে জেল পুলিশের স্ত্রী আত্মহত্যা
Next Article পুরোনো আদলেই নির্বাচনকালীন সরকার!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকসর্বশেষ খবর

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ: জাতিসংঘ

By Nayon Islam 32 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

By Nayon Islam 35 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি, ঘেরাওয়ের হুঁশিয়ারি

By Nayon Islam 37 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকসর্বশেষ খবর

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ: জাতিসংঘ

By Nayon Islam 32 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

By Nayon Islam 35 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি, ঘেরাওয়ের হুঁশিয়ারি

By Nayon Islam 37 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?