By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, গুলিতে নিহত ৯
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, গুলিতে নিহত ৯
আন্তর্জাতিক

করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, গুলিতে নিহত ৯

Last updated: 2026/03/01 at 4:14 PM
Online Desk 1 hour ago
Share
SHARE

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। উত্তেজিত ইরানপন্থী বিক্ষোভকারীরা ইতোমধ্যেই করাচির মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।

করাচির ত্রাণ ও উদ্ধার সার্ভিসের মুখপাত্র মুহাম্মদ আমিন বলেন, ‘কমপক্ষে ৯টি মরদেহ করাচির বেসামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন।’

বার্তা সংস্থা এএফপিসহ কয়েকটি প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে, মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ওপর গুলি চালায় এবং পাকিস্তানি পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক জানান, ‘একদল তরুণ মূল গেইট বেয়ে উঠে কনস্যুলেট ভবনের প্রবেশপথে প্রবেশ করে, কিছু জানালাও ভাঙা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দল কনস্যুলেট ভবনের জানালা ভাঙছে।

এদিকে পাকিস্তানের লাহোর এবং স্কের্দ-সহ অনান্য শহরেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। দেশটির রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের কূটনৈতিক প্রাঙ্গনের কাছে বিকেলে একটি বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তারা জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল শনিবার ভোরে তার দফতরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ নিহত হন।

সূত্র: বিবিসি, ডন

Online Desk March 1, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘মানুষ যখন মনের দিক থেকে খুন হয়ে যায়, তখনই আত্মহত্যা করে’
Next Article ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান
আরো পড়ুন
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 1 hour ago
আন্তর্জাতিক

প্রতিরক্ষামন্ত্রী, সেনা ও আইআরজিসি প্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

By Online Desk 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

প্রতিরক্ষামন্ত্রী, সেনা ও আইআরজিসি প্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

By Online Desk 1 hour ago
আন্তর্জাতিক

ইরান থেকে ছোড়া ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বাহরাইন

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

আমিরাতে ১৩০টির বেশি ক্ষেপণাস্ত্র, ২ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?