By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কলকাতায় টানা বৃষ্টিতে বিপর্যয়, দুর্গাপূজার আগে ৭ জনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কলকাতায় টানা বৃষ্টিতে বিপর্যয়, দুর্গাপূজার আগে ৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক

কলকাতায় টানা বৃষ্টিতে বিপর্যয়, দুর্গাপূজার আগে ৭ জনের মৃত্যু

Last updated: 2025/09/23 at 3:22 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : দুর্গাপূজার আগে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও আশপাশের শহর। টানা ভারী বৃষ্টির জেরে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাতভর প্রবল বর্ষণের ফলে শহরের বহু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট, একবালপুর, বেহালা এবং হরিদেবপুরে আলাদা ঘটনায় এই ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত তিনজন বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।
জলাবদ্ধতার কারণে শহরের যান চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। রেল ও মেট্রো পরিষেবাও প্রভাবিত হয়েছে। নিচু এলাকাগুলোর অনেক ঘরে পানি ঢুকে পড়েছে, ফলে ঘরবাড়ি ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ও পূর্ব কলকাতায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কলকাতা পৌর করপোরেশনের তথ্য অনুযায়ী, গড়িয়া কামদাহারিতে কয়েক ঘণ্টার মধ্যে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তোপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণেই এই প্রবল বৃষ্টিপাত। তারা জানিয়েছে, শহরে আরও বৃষ্টি হতে পারে।
দুর্গাপূজার মাত্র কয়েকদিন আগে এই পরিস্থিতিতে উদ্বেগ ছড়িয়েছে শহরজুড়ে। পূজামণ্ডপগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, তবে প্রবল বর্ষণে প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আয়োজকদের অতিরিক্ত সতর্কতা নিতে বলা হয়েছে।
এদিকে, জলাবদ্ধতার কারণে কলকাতা বিমানবন্দরেও বিপর্যয় দেখা দিয়েছে। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন, বিমান চলাচল ব্যাহত হয়েছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে, আজ ফ্লাইট বিলম্বিত হতে পারে। ভিডিওতে বিমানবন্দরের বিভিন্ন অংশে জলাবদ্ধতার চিত্র ধরা পড়েছে।
কলকাতার মেয়র ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহর করপোরেশন ক্ষতিগ্রস্তদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, যদি বৃষ্টি বন্ধ থাকে, তবে আজ রাতের মধ্যেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

জন্মভূমি ডেস্ক September 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোলে বিদ্যুৎ স্পৃষ্টে চা দোকানীর মৃত্যু
Next Article মারা গেছেন সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 12 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

By Tanvir 12 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সি-১৩০ বিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?