By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

Last updated: 2026/04/06 at 10:53 PM
Tanvir 1 hour ago
Share
SHARE
কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ; আর সেই হুমকিকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালায় এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ পাকিস্তান যদি কোনো ‘দুঃসাহসিকতা’ দেখায়, তাহলে ভারত নজিরবিহীন ও চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে। তিনি এই সতর্কবার্তা দেওয়ার দু’দিন পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ভবিষ্যতে ভারতের যেকোনও ‘দুঃসাহসিক কর্মকাণ্ডের’ জবাবে কলকাতায় হামলা চালাবে পাকিস্তান। ভারতের কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত খাজা আসিফের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় নির্বাচনী প্রচারসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী বললেন না যে পদক্ষেপ নেবেন? কেন চুপ আপনি? পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী জবাব দিন।” পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সম্প্রতি দাবি করেছিলেন, প্রয়োজনে কলকাতা পর্যন্ত হামলা চালাবে ইসলামাবাদ। সেই ঘটনায় কেন চুপ প্রধানমন্ত্রী? কেন নিরুত্তর কেন্দ্র? সোমবার নদিয়ার নাকাশিপাড়ার সভা থেকে প্রধানমন্ত্রীকে জোরালো আক্রমণ মমতার। বাদ গেলেন না অমিত শাহ ও রাজনাথ সিংও। তৃণমূল সুপ্রিমো টেনে আনলেন এক বছর আগে ঘটা পহেলগামের ঘটনাও। মমতা বলেন, “জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা তো সবসময়ে কেন্দ্রের পাশে থাকি ভারতীয় হিসেবে। কলকাতা আক্রমণের কথা বললে আমরা মানব না।” গত বছর ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই ঘটনা টেনেও কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কেন বললেন না যে উই উইল টেক স্ট্রং অ্যাকশন? না-কি ভোটের আগে আরও একটা পহেলগামের ব্লু-প্রিন্ট তৈরি?  প্রতিরক্ষামন্ত্রীকে দিয়ে কে বলিয়েছে এ কথা? তদন্ত চাই। কারা বলিয়েছে?” এ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি পদত্যাগও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “পাকিস্তান কলকাতাকে আক্রমণ করার কথা বলছে আর প্রধানমন্ত্রী মুখে প্লাস্টার লাগিয়ে বসে আছে। আগে আপনি পদত্যাগ করুন। যে মানুষের ভোটে প্রধানমন্ত্রী হলেন, তাদেরই নাম কেটে দিলেন।” বিজেপির ‘অনুপ্রবেশ তত্ত্ব’ নিয়েও অমিত শাহকে জোরালো কটাক্ষ করেন মমতা। সীমান্ত সামলাতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বলেন, তিনি বলেন, “বাংলায় কথা বললেই ঘুষপেটিয়া আর রোহিঙ্গা! দিল্লিতে বাংলায় কথা বললে হোটেল দেয় না। আপনিও তো এদের ভোট পেয়েছেন। বিএসএফ তো আপনার হাতে। তা হলে অনুপ্রবেশ হলে দায়ী কে? আপনি আগে পদত্যাগ করুন। মতুয়া, রাজবংশীদের কত ভোট কেটেছে জিজ্ঞেস করুন।”
Tanvir April 6, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
Next Article ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?