By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কলকাতার খালে বিলীন সাতক্ষীরার রাস্তা, ভোগান্তি চরমে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কলকাতার খালে বিলীন সাতক্ষীরার রাস্তা, ভোগান্তি চরমে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কলকাতার খালে বিলীন সাতক্ষীরার রাস্তা, ভোগান্তি চরমে

Last updated: 2025/07/04 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর: কলকাতার খালের গর্ভে বিলীন হচ্ছে সাতক্ষীরা সদরের বাগমারীর চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি। এ সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে সদর, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন; বেড়েছে ভোগান্তিও। সমন্বয়হীনতার কারণে সরকারের কোটি কোটি টাকা এভাবেই নষ্ট হচ্ছে বলে অভিযোগ সুশীল সমাজের।
সাতক্ষীরা সদরের বাগমারীর চলাচলের রাস্তা বিলীন হচ্ছে কলকাতার খালে। ছবি: সময় সংবাদ
মমতাজ আহমেদ বাপী

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরার কলকাতার খালই ছিল একসময়ের এপার বাংলা-ওপার বাংলার জলপথে যোগাযোগের অন্যতম মাধ্যম। এই কলকাতার খালের দুই পাশ দিয়ে চলে গেছে এলজিইডি’র রাস্তা।

২০২৩ সালে সমাপ্ত হওয়া খালে পাশে বাগমারী রোডটির অর্ধেকের বেশি খাল জোয়ার-ভাটায় পানির তোড়ে ভাঙতে শুরু করে। এখন যে কোনো মুহূর্তে সড়কের সবটাই খালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। ফলে গোটা এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় স্কুল শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী জানান, রাস্তাটি খালে বিলীন হওয়ায় ব্যাহত হবে শিক্ষা কার্যক্রম। বিঘ্নিত হবে ব্যবসা বাণিজ্য। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে চলাচলে বিপাকে পড়ছেন সদর, আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ।

সিএস ম্যাপ না দেখে চর ভরাটে জমিতে রাস্তা করায় কলকাতা খালের পাশে রাস্তা ভেঙে যাচ্ছে বলে জানান সাতক্ষীরা নাগরিক উন্নয়ন কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. সালাহউদ্দিন জানান, পানি উন্নয়ন বোর্ড নদী ও খাল খননের কাজে হাত দেয়ায় খাল ও নদী প্রাণ ফিরে পেয়েছে। কলকাতা খাল খনন করায় রাস্তাটি ভেঙে যাচ্ছে। সংশ্লিষ্ট সংস্থা ব্যবস্থা নেবে; একইসঙ্গে ভবিষ্যতে খাল ও নদীর পাশে রাস্তা নির্মাণে সমন্বয় করা হবে।

এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান খাল খননের কারণে রাস্তার এ বেহাল দশার উল্লেখ করে তিনি জানান, খালের ধারে রাস্তা নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় দরকার ছিল। তাহলে এ ক্ষতি হতো না।

সাতক্ষীরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দেয়া তথ্যমতে, গত ২০২৩ সালে এক কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সাতক্ষীরা সদরের বাগমারীর ১৭০০ মিটার রাস্তার মধ্যে ৪০০ মিটার রাস্তা বছর পার হতে না হতে ভেঙে গেছে কলকাতা খালের জোয়ার ভাটায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ‌বিজিবির অভিযানে প্রায় দশ লক্ষ টাকার পন্য আটক
Next Article লোহাগড়ায় গৃহবধূর একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম
আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 55 minutes ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 1 hour ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?