By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কলম্বিয়ায় ভূমিধসে নিহত অন্তত ৩৭, অধিকাংশই শিশু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কলম্বিয়ায় ভূমিধসে নিহত অন্তত ৩৭, অধিকাংশই শিশু
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

কলম্বিয়ায় ভূমিধসে নিহত অন্তত ৩৭, অধিকাংশই শিশু

Last updated: 2024/01/14 at 1:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে কোকো নামক এলাকায় ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৭ জন। গতকাল শনিবার কলম্বিয়ার কৌঁসুলির অফিস থেকে এ তথ্য জানানো হয়। তবে কতজন আহত হয়েছে, সে সম্পর্কে কিছু বলা হয়নি। মাটির নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে খবরটি বলা হয়।

গতকাল সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। দুর্যোগ মোকাবিলা অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা মন্ত্রণালয় এবং চোকো পুলিশ উদ্ধারকার্যে একত্রে কাজ করছে বলেও জানান মার্কেজ। ফরেনসিক পরীক্ষার জন্য অন্তত ১৭টি মরদেহ মেডেলিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে আটকে পড়া মানুষের কাছে পৌঁছাতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটি। ভূমিধসের ঘটনায় মেডেলিন ও কুইবদো শহরের সংযোগ সড়কটি সাময়িকভাবে বন্ধ আছে। ভূমিধসের সময় সেখানকার ব্যস্ত মহাসড়কেও বহু মানুষ আহত হয়েছেন। এমনকি রাস্তায় বেশ কয়েকটি গাড়ি কাদায় চাপা পড়ার পর কিছু লোক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এক ভিডিওতে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়তে দেখা যায়। নিচের মহাসড়কে অনেকগুলো গাড়ির ওপর ধসে পড়ে পাহাড়ের বড় অংশ। জানা গেছে, ভূমিধসের প্রবলতা দেখে ধসের সময় রাস্তায় থাকা অনেকে পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেয়। তবে সেই ভবনও চাপা পড়ে মাটির নিচে।

সড়কে কাদামাটির পুরু আস্তরণ পড়ে যাওয়ায় প্রবল বর্ষণের পর ঘটা এই ভূমিধসের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা কুরি বলেছেন, ‘চোকোর জন্য অত্যন্ত দুঃখজনক সময় এখন। ভুক্তভোগীদের কষ্ট অনুভব করছে সবাই। যতক্ষণ নিশ্চিত না হব যে চোকোর জনগণ তাদের আত্মীয়দের সম্পর্কে তথ্য পেয়েছে, ততক্ষণ আমি বিশ্রাম নেব না।’

এর আগেও প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে মর্মান্তিক ঘটনা ঘটেছে কলম্বিয়ায়। ২০১৭ সালে মুষলধারে বৃষ্টির কারণে মোকোয়া শহরে ভূমিধসে নিহত হয়েছিল শত শত মানুষ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তীব্র শীত-তুষার-কুয়াশায় বিপর্যস্ত বেশিরভাগ দেশ
Next Article আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিরাপত্তারক্ষী নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 14 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?