By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কলাবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > কলাবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

কলাবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

Last updated: 2023/08/15 at 2:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে আছের উদ্দীন (৪২) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দুপুরে বাঘাডাঙ্গা গ্রামের একটি কলাবাগানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আছের উদ্দীন কলা ব্যবসায়ী ছিলেন। উপজেলার কোমরপুর গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে তিনি। রোববার দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।

জানা গেছে, প্রতিদিনের মতো গত শনিবার সকালে আছের উদ্দীন কলা কেনার জন্য বিভিন্ন কলাচাষিদের সঙ্গে তাদের কলাবাগান দেখতে বের হন। সেদিন বাঘাডাঙ্গা গ্রামের প্রভাত মন্ডলের ছেলে পরিতোষ মন্ডলের কলাবাগান থেকে কিছু কলা কেটে নিয়ে বাজারেও গিয়েছিলেন তিনি। পরে আরও কিছু কলা নেওয়ার জন্য কলাবাগানে ফিরে যান। সেখান থেকে ফেরার সময় তার মৃত্য হয়।

গত রোববার দুপুরে ওই মাঠে ঘাস কাটতে আসা এক ব্যক্তি প্রথম তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দেন। ঘটনা জানাজানি হলে আছের উদ্দীনের ভাইসহ আত্মীয়-স্বজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পরিবার এবং প্রতিবেশীরা জানান, আছের উদ্দীন অ্যাজমা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, বাঘাডাঙ্গা গ্রামের মাঠ থেকে এক কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে রাতে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপ ইউপিতে শোক দিবসের প্রস্তুতি সভা
Next Article ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ২ জনকে কুপিয়ে জখম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 57 minutes ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 58 minutes ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 59 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?