By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কলারোয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের ৬৬লাখ টাকা আত্মসাতে ব্যবস্থাপক বরখাস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কলারোয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের ৬৬লাখ টাকা আত্মসাতে ব্যবস্থাপক বরখাস্ত
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কলারোয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের ৬৬লাখ টাকা আত্মসাতে ব্যবস্থাপক বরখাস্ত

Last updated: 2023/05/19 at 4:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগী সদস্যদের সঞ্চয়ের টাকা জমা না দিয়ে ও সদস্যদের নামে ঋণ উত্তোলন করে ৬৬ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন শাখা ব্যবস্থাপক বদরুল আলম ও ফিল্ড অফিসার রিজিয়া পারভীনকে সাময়িক বরখাস্ত ও জুনিয়র অফিসার সালমা খাতুন, অফিস সহকারী কামরুজ্জামান ও শিব প্রসাদ বৈদ্যকে কারণ দর্শানোর নোর্টিশ প্রদান করা হয়েছে।

ব্যাংক ও ভুক্তভোগী সূত্র জানিয়েছে, উপজেলায় ২০১৪ সালে পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে এই প্রকল্পের নাম দেওয়া হয় আমার বাড়ি আমার খামার। সরকারিভাবে পরিচালিত হওয়ায় উপজেলার গ্রামে গ্রামে গড়ে উঠেছে এই সমিতি। সর্বশেষ অডিট অনুযায়ী-উপকারভোগী সদস্যদের সঞ্চয়ের টাকা জমা না

দিয়ে ও সদস্যদের নামে ঋণ উত্তোলন করে গ্রাহকদের ৬৬ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা আত্মসাত করা হয়।

কলারোয়া উপজেলার পাচপোতা গ্রামের মোখলেসুর জানান, তিনি ২০১৪ সালে একটি বাড়ি একটি খামার সমিতির সদস্য হন। প্রতি মাসে সঞ্চয়ের টাকাও জমা দিয়ে যাচ্ছেন। তবে অফিস থেকে টাকা জমা দেওয়ার বই আজও পাননি। উল্টো অফিস থেকে এসে বলে গেছে তার নামে ৪৫ হাজার টাকার ঋণ উঠানো হয়েছে। কিন্তু ঋণের বিষয়ে তিনি কিছুই জানেন না।

একই গ্রামের শাহিনুর জানান, সমিতির কর্মকর্তারা তার বাবা, ভাই ও বোনের নামে ঋণ তুলে আত্মসাৎ করেছেন। তারা কোন ঋণ নেয়নি। হরিণা গোয়লচাতর গ্রামের রফিকুল ইসলাম জানান-তিনি কখনও অফিসে যাননি। কোন কাগজপত্রে স্বাক্ষরও করেননি। অথচ তার নামে ঋণ নেওয়া হয়েছে ৪৫ হাজার টাকা। সদস্য বই তার বাড়িতে আছে। কিভাবে এই ঋণের টাকা দেওয়া হলো ? আর কে উঠালো ? তা তিনি জানেন না।

এদিকে, সাবেক কলারোয়া শাখা  ব্যবস্থাপক বদরুল আলম বলেন, তিনি কোন টাকা আত্মসাৎ করেননি। যারা টাকা নিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে। তবে তার মনিটরিং ব্যবস্থা দুর্বল ছিল বলে তিনি স্বীকার করেন।

তবে ফিল্ড অফিসার রিজিয়া পারভীন জানান, বদরুল আলম শাখা ব্যাবস্থাপকের দায়িত্বে থাকাকালিন কেঁড়াগাছি সমিতি থেকে ১৬ লাখ  ৮৫ হাজার টাকার ভুয়া ঋণ সদস্যদের নামে উত্তোলন করেন।

বরখাস্ত হওয়া  রিজিয়া পারভীন আরো জানান, ইতোমধ্যে তিনি কিছু টাকা ফেরতও দিয়েছেন। তবে তার নিকট অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। তার পক্ষে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া সম্ভব না। তিনি সর্বমোট ৩৭ লাখ টাকার মত নিয়েছেন। এর মধ্যে সাবেক কলারোয়া শাখা ব্যবস্থাপক ও উপজেলা সমন্বয়কারী বদরুল আলম ৫ লাখ ৫০ হাজার টাকা তার নিকট থকে ধার হিসেবে ও ১৬ লাখ ৮৫ হাজার টাকা ভুয়া ঋণের টাকা নিয়ে নেন।

সাবেক ব্যবস্থাপক এখন আর রিজিয়া পারভীনের মোবাইল কল রিসিভ করেন না। সে কারণে ভুয়া ঋণের টাকা তিনি পরিশোধ করতে পারছেন না। ইতোমধ্যে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক শেখ আমিনুর রহমান স্বাক্ষরিত পত্রে তাকে ৯ লাখ ৯৯ হাজার ৬৩৮ টাকা অনিয়োমের অভিযোগে প্রধান শাখা থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়াা হয়েছে।

কলারোয়া উপজেলা পল্লী সংঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিরীন সুলতানা জানান, কেঁড়গাছি ইউনিয়ন ভুয়া ঋণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আত্মসাৎকৃত গ্রাহকদের ৬৬ লাখ ৬৪ হাজার ২৫০ টাকার বিষয়ে ইতোমধ্যে ২জনকে সাময়িক বরখাস্ত ও ৩জনের নামে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আমি অফিসে যোগদান করার পরে অত্র কার্যালয়ের সার্বিক শৃঙ্খলা আনয়ন করেছি। পাশাপাশি অফিসে কর্মরত জুনিয়র অফিসার, ফিল্ড অফিসার ও অফিস কর্মচারিদের সমিতির সদস্যদের সঞ্চয় ও ঋণের টাকা এখন নিয়ম অনুযায়ী বিতরণ করা হচ্ছে।

প্রকল্পের জেলা সমন্বয়কারী বিশ্বজিত সরদার সমিতির সদস্যদের নামে সঞ্চয় ও ঋণের টাকা আত্মসাতের বিষয়ে জানান, কলারোয়া শাখার কেঁড়াগাছি ইউনিয়নের ৩০টি গ্রাম সমিতি থেকে ৬৬ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা তৎকালীন শাখা ব্যবস্থাপক বদরুল আলম ও ফিল্ড অফিসার রিজিয়া পারভীনকে সাময়িক বরখাস্ত ও জুনিয়র অফিসার সালমা খাতুন, অফিস সহকারী কামরুজ্জামান ও শিব প্রসাদ বৈদ্যকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে শৃঙ্খলা বিভাগ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে যৌন হয়রাণির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা
Next Article ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১০ বাংলাদেশি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?