By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কলারোয়ায় মধু আহরণ পরিদর্শনে কৃষিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কলারোয়ায় মধু আহরণ পরিদর্শনে কৃষিমন্ত্রী
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

কলারোয়ায় মধু আহরণ পরিদর্শনে কৃষিমন্ত্রী

Last updated: 2023/01/08 at 4:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ফসলি মাঠের সরিষা ক্ষেতে মৌ-চাষ ও মধু আহরণ কার্যক্রম পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

রবিবার (৮ জানুয়ারী) বেলা দেড়টার দিকে উপজেলার হেলাতলা মৌজার সরিষা মাঠে স্থানীয় মৌ-চাষী কবিরুল ইসলামের ফার্ম পরিদর্শন করেন তিঁনি।

পরে কলারোয়া পৌরসদরের ইউরেকা পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে কৃষক সমাবেশে কৃষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম এই সদস্য।

এসময় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি বলেন, ‘প্রতিবছর আমরা ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা ডলার খরচ করে সয়াবিন তেল ও পাম্প তেল আমদানি করি। বিজ্ঞানী নতুন নতুন সরিষার জাত আমদানী করেছে। এতে বিঘাতে ৬থেকে ৭মন সরিষা হয়। আমাদের বিজ্ঞানীরা নতুন আমন ধানের জাত উদ্ভাবন করেছে। ১১০থেকে ১১৫দিনের মধ্যে আমন ধান ও ৮০দিনে সরিষা হচ্ছে। এতে অতিরিক্ত ফসল হিসেবে সরিষায় মুনাফা হচ্ছে। কৃষক ৩০ থেকে ৪৫ হাজার টাকা অতিরিক্ত আয় করতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘সরিষার আবাদ বাড়িয়ে বিদেশের উপর ৪০থেকে ৫০ভাগ নির্ভরশীলতা কমিয়ে আনা হবে। এক সময়ে বাংলাদেশের মানুষ সরিষার তৈল দিয়ে রান্নার কাজ চলতো। এবার সাতক্ষীরা জেলায় ব্যাপক সরিষার ফলন হয়েছে। পাশাপাশি এই সরিষার মাঠে অনেক মধু উৎপাদন হচ্চে যা দিয়ে ৩০ হাজার কোটি টাকার বেশী বৈদেশিক মুদ্রা আয় হবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.সজিব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ আদনান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা সরদার মুজিব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, সদস্যা মাহফুজা রুবি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, পৌর কাউন্সিলর সফিউল আলম সফি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ।

পরে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে কলারোয়া ত্যাগ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় ৪ দোকান আগুনে পুড়ে ছাই
Next Article কয়রায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ভাতা ও সনদ বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 4 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 4 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?