By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতা ও ক্ষতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতা ও ক্ষতি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতা ও ক্ষতি

Last updated: 2025/04/18 at 9:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম শ্যামনগর : গ্রীষ্মের এই সময়ে বাইরে তীব্র রোদের আঁচ। গরমে কাঁচা আমের স্বাদ আমাদের এনে দিতে পারে স্বস্তি। কাঁচা আমের শরবত, চাটনি, আম দিয়ে ডাল, ভর্তা, আম পান্না আরো কত পদ তৈরি করে খাওয়া হয়। তবে শুধুই কি স্বাদ? কাঁচা আমের উপকারিতা সম্পর্কে আমরা কতটুকু জানি?চিকিৎসক এবং পুষ্টিবিদেরা বলছেন, কাঁচা আম লিভারের জন্য অত্যন্ত উপকারী। লিভার শরীরকে দূষণমুক্ত করার পাশাপাশি, হজম এবং স্বাস্থ্য ভালো রাখে। লিভারের রোগ হলে দুর্বল হয়ে পড়ে শরীর। দেখা দেয় নানা ধরনের রোগ। চিকিৎসকরা বলছেন, ‘‘বহু গবেষণায় দেখা গিয়েছে, কাঁচা আম বাইল উৎপাদনে সাহায্য করে, যা লিভারের কাজের জন্য অত্যন্ত জরুরি।’’
কীভাবে কাঁচা আম লিভারকে ভালো রাখে?
১. শরীরকে দূষণমুক্ত করার জন্য প্রথমে শরীরে যাওয়া ফ্যাটকে ভাঙে লিভার। তার পরে তা থেকে দূর করে বিষাক্ত বা দূষিত পদার্থকে। বাইল সেই প্রক্রিয়ার জন্য জরুরি। কাঁচা আম সেই বাইল তৈরি করে লিভারকে সাহায্য করে। বাইল ফ্যাট শোষণ করতে সাহায্য করে বলে জানিয়েছেন চিকিৎসক বিপিন।
২. এ ছাড়া কাঁচা আমে থাকে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এবং ফাইবার, যা এই দূষণমূক্তির প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে।
৩. কাঁচা আমের শাঁসে থাকে লুপেয়োল নামের একটি উপাদান, যা লিভারকে ক্ষতির হাত থেকে বাঁচায়।
এ ছাড়া কাঁচা আম আর কী উপকারে লাগে?
হার্টের স্বাস্থ্য: কাঁচা আমে রয়েছে ভিটামিন বি এবং ফাইবার, যা কোলেস্টেরল কমানোর পাশাপাশি রক্ত সঞ্চালনেও সাহায্য করে। ফলে হার্ট ভালো থাকে।
হজমে সহায়ক: কাঁচা আমে আছে প্রাকৃতিক হজমকারী উপাদান, যা পেটের স্বাস্থ্য ভালো রাখে। কোষ্ঠকাঠিন্য, বদহজম, অ্যাসিডিটির সমস্যা দূরে রাখে।
দাঁত ও মাড়ির স্বাস্থ্য: দাঁতের ক্ষয় কমানোর পাশাপাশি দাঁতের গোড়া মজবুত করে কাঁচা আম। এমনকি, মুখের দুর্গন্ধ দূর করতেও কাঁচা আম কার্যকরী। আবার ভিটামিন সি-এর অভাবে মাড়িতে যে স্কার্ভি রোগ হয়, তা-ও দূরে রাখা সম্ভব কাঁচা আম খেলে। কারণ, কাঁচা আমে রয়েছে ভরপুর ভিটামিন সি। দেহের দৈনিক ভিটামিন সির চাহিদার ৬০ শতাংশ পূরণ করতে পারে একটি কাঁচা আম।
রক্তের অসুখ: রক্তাল্পতা, রক্ত জমাট বাঁধার সমস্যা, হেমোফিলিয়ার মতো রক্তের অসুখ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাঁচা আম। এর ভিটামিন সি এবং অন্য পুষ্টিগুণ কোলাজেন সংশ্লেষে সাহায্য করে, যা রক্তবাহী নালীকে প্রসারিত করে রক্ত সঞ্চালন ভালো করে। রক্তে নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণ: ওজন কমানোর চেষ্টা করলে পাকা আম খাওয়ায় বিধিনিষেধ থাকতেই পারে। কিন্তু কাঁচা আমে তা নেই। তার কারণ, কাঁচা আমে ক্যালোরি অত্যন্ত কম। তাতে থাকা শর্করাও কম। বদলে রয়েছে ফাইবার। তাই ওজন কমানোর খাদ্যতালিকায় এই গ্রীষ্মে এক বেলা কাঁচা আমের স্যালাড রাখা যেতেই পারে।
ত্বক, চুল ও চোখ: কাঁচা আমে থাকা ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন কে ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন এ দৃষ্টিশক্তিও ভালো রাখে।
কতটা খেতে পারেন?
গরমে শরীর ঠান্ডা রাখার জন্য কাঁচা আম খেতে বলা হয়। কাঁচা আম শরীরে আরো নানা উপকারে লাগলেও কাঁচা আম খাওয়ার পরিমাণের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। অতিরিক্ত কাঁচা আম খেলে তা থেকে পেটব্যথা, পেটখারাপ, গলায় অস্বস্তির মতো সমস্যা হতে পারে। বিশেষ করে, কাঁচা আম খাওয়ার পরেই ঠান্ডা পানি খেতে বারণ করছেন পুষ্টিবিদেরা। তাতে গলায় অস্বস্তি বাড়তে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলারোয়ার সোনাবাড়িয়া এসএসসি কেন্দ্রে দুই শিক্ষক ও এক পরীক্ষার্থী বহিষ্কার
Next Article শ্যামনগরে এসএসসি পরীক্ষায় ১১ শিক্ষার্থী বহিষ্কার, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
জাতীয়

আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
খুলনামহানগর

কয়েক ঘন্টার ব্যবধানে, খুলনায় আবারো যুবক গুলিবিদ্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?