By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কাঁচা মরিচ নিয়েও কারসাজি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > কাঁচা মরিচ নিয়েও কারসাজি
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

কাঁচা মরিচ নিয়েও কারসাজি

Last updated: 2023/07/06 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গত কয়েকদিনে কাঁচামরিচের দামে নাজেহাল হয়েছেন ভোক্তারা। এ নিত্যপণ্যটির দাম যে এতটা বাড়তে পারে তা ছিল অকল্পনীয়। দেশের কোনো কোনো স্থানে কাঁচামরিচ কেজিপ্রতি এক হাজার টাকায়ও বিক্রি হয়েছে। ভারত থেকে আমদানির পর এর দাম কমতে শুরু করেছে। জানা গেছে, দাম কমার পর বাজার তদারকিতে নেমেছে সরকারের একাধিক সংস্থা। ভোক্তাদের প্রশ্ন, কারসাজি করে যখন কাঁচামরিচের দাম বাড়ানো হয়েছিল, তখন বাজার তদারকি সংস্থাগুলো নীরব ছিল কেন? আমদানির অনুমতি দেওয়ার পরও কারা কী প্রক্রিয়ায় কাঁচামরিচের বাজার অস্থির করে তুলেছে তা খতিয়ে দেখা জরুরি। কারসাজি করে যারা কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে তারা অন্য পণ্যের ক্ষেত্রেও একই চেষ্টা চালাতে পারে। মাত্র কিছুদিন আগেই কারসাজি করে বাড়ানো হয়েছে বিভিন্ন মসলার দাম। আদা, পেঁয়াজসহ বিভিন্ন মসলা এখন সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। যে আদার কেজিপ্রতি আমদানি মূল্য ১২৯-১৩০ টাকা, তা বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। কারসাজি করে যারা এ মসলার দাম বাড়িয়েছে, তাদের কেন চিহ্নিত করা হচ্ছে না? চিনির সংকটেও ভোক্তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বস্তুত বহুদিন ধরেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন অজুহাতে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের বাজার অস্থির করে তুললেও বাজার তদারকি সংস্থাগুলোর তৎপরতা দৃশ্যমান নয়। মূলত এ সংস্থাগুলোর দুর্বলতার কারণেই অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া মুনাফা করার সুযোগ পায়। অভিযোগ রয়েছে, বাজার পর্যবেক্ষণে জড়িত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশের কারণেই অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে। কাজেই সরষের ভেতরের ভূত তাড়াতে হবে।

জীবনযাত্রায় বাড়তি ব্যয়ের কারণে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে বেশি চাপে রয়েছে সীমিত ও স্বল্প আয়ের মানুষ। দুঃখজনক হলো, সরকারের পক্ষ থেকে পণ্যের দাম বেঁধে দেওয়া হলেও তা কার্যকর হয় না। পণ্য ও সেবার দাম যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি, অসাধু ব্যবসায়ীদের শনাক্ত করতে এখনই জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। কেউ যাতে অতিরিক্ত মুনাফা করার সুযোগ না পায় তা কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Next Article কারো কাছে হাত পেতে আমরা চলবো না: প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?