প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ২:১৪ পি.এম
কাউখালীতে ইউনিয়ন জামাতের ইফতার মাহফিল

কাউখালী প্রতিনিধি : গতকাল কাউখালী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট বাজার জামে মসজিদের বাংলাদেশ জামাতে ইসলামী ২নং আমরাজুড়ি ইউনিয় শাখার উদ্যোগে গাজী আনোয়ার হোসেনের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও স্থানীয় জামাত নেতৃবৃন্দ সহ ইমাম মুয়াজ্জিনগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এদেশে কুরআনের শাসন চালু করার এক উপযুক্ত সময় তাই আমরা ইসলামী সংগঠনকে শক্তিশালী করি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া