By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কাঠালিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্নহত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কাঠালিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্নহত্যা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কাঠালিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্নহত্যা

Last updated: 2024/09/30 at 3:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় মায়ের সাথে অভিমান করে কীটনাশক ট্যাবলেট খেয়ে (চালের বিষনাশক ট্যালেট) আত্নহত্যা করেছে অযুফা আক্তার তামান্না নামের এক মাদ্রাসা শিক্ষাথী। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অযুফা আক্তার তামান্না (১২) ওই গ্রামের ব্যবসায়ী আবদুল মালেক মুন্সির মেয়ে ও স্থানীয় উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসার দাখিল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার। খবর পেয়ে পুলিশ লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

জানাগেছে, অনিয়মিত গোসল ও খাওয়া নিয়ে তামান্নাকে বকাঝকা করেন তার মা। এতে অভিমান করে সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক ট্যাবলেট খেয়ে ফেলে। রাত ১১টার দিকে অসুস্থ্য হয়ে পড়ে ওই শিক্ষার্থী। এসময় ডাক চিৎকার দিয়ে বলে, “আমি বিষ খেয়েছি আমাকে বাঁচাও”। স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই শিক্ষার্থী।

সহপাঠি মরিয়ম আক্তার জানান, তামান্না ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। পড়াশোনায় মনযোগী ছিল। তার মৃত্যুতে একজন ভালো সহপঠিকে হারালাম। কেন যে, আত্নহত্যা করলো বুঝতে পারছিনা।

স্থানীয় ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মো. পনির হাওলাদার জানান, রাত ১টার দিকে খবর পেয়ে ওই বাড়ীতে যাই। নিহতের পরিবারকে শান্তনা এবং পুলিশকে খবর দেই।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সিদ্দিকুর রহমান জানান, তামান্না মেধাবী ছিল। রোববারও সে মাদ্রাসায় এসেছিল। তার অকাল মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীরা মর্মাহত।

থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা সীমান্তে তিনজন আটক
Next Article কাঠালিয়ায় সামাজিক সম্প্রীতি নাগরিকত্ব বিষয়ক কর্মশালা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 12 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?