
বিজ্ঞপ্তি : মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামালের বড় ভাই এবিএমএ হামিদ (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতী-নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতদেহ রাতে খুলনায় আনা হয়। মরহুমের নামাজে জানাজা আজ বুধবার অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে। এদিকে এবিএম এ হামিদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।