By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কারাগারে জরুরি চিকিৎসা সেবা বঞ্চিত সু চি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কারাগারে জরুরি চিকিৎসা সেবা বঞ্চিত সু চি
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

কারাগারে জরুরি চিকিৎসা সেবা বঞ্চিত সু চি

Last updated: 2023/09/06 at 2:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকা মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির অসুস্থ হয়ে পড়েছেন। দন্ত রোগে ভোগা এই নোবেলজয়ী বেশ যন্ত্রণায় রয়েছেন। তবে, তার জরুরি চিকিৎসেবায় বাধা দিচ্ছে ক্ষমতাসীন জান্তা সরকার। সু চির কনিষ্ঠ ছেলে কিম আরিস এ অভিযোগ তুলেছেন। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কিম আরিস বিবিসিকে বলেন, ‘সু চিকে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য আবেদন করেছিল কারা কর্তৃপক্ষ। কিন্তু, সেই আবেদনকে নাকচ করে দিয়েছে জান্তা সরকার।’

কারাগারের একটি সূত্র বলছে, ৭৮ বছর বয়সী সু চি দন্ত রোগে ভুগছেন। কিছু খেতেও পারছেন না তিনি। তবে সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘সু চি সুস্থ আছেন। সামরিক ও বেসামরিক চিকিৎসকরা তাকে নিয়মিত চেকআপ করছেন।’

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই তিনি গৃহবন্দি রয়েছেন। আর গত জুলাইয়ে সু চিকে দেশটির রাজধানী নেপিদোতে আনা হয়। তবে, তিনি কোন কারাগারে রয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসি বলছে, ওই অভ্যুত্থান দেশটিতে একটি গৃহযুদ্ধের সূত্রপাত করেছে। এমনকি, হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

সু চির ঘনিষ্ঠজনরা বিবিসিকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে দাঁত ও মাড়ির অসুখে ভুগছেন। এ ছাড়া নিম্ন রক্তচাপে ভুগছেন তিনি। কারাগারের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, সু চির মাড়ির সমস্যা আরও খারাপ হয়েছে। কারাগারে তাকে নরম খাবারের পাশাপাশি দাঁতের ব্যথা উপশমের ওষুধ দেওয়া হচ্ছে বলেও জানান ওই সূত্র।

যুক্তরাজ্যে থাকা সু চির ছোট ছেলে কিম আরিস বলেন, ‘মা বারবার বমি করছেন। অসুস্থতার জন্য তার মাথা ঘোরাচ্ছে।’

এক ক্ষুদে বার্তায় ৪৬ বছর বয়সী আরিস বলেন, ‘কোনো অসুস্থ বন্দিকে চিকিৎসকের সুপারিশকৃত সেবা না দেওয়া নির্মম ও নিষ্ঠুরতার সর্বশেষ পর্যায়। দন্ত রোগীরা ঠিকমতো খেতে পারেন না। এতে করে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে।’

মিয়ানমারের নির্বাসিত নেতাদের সৃষ্ট জাতীয় ঐক্য সরকার (এনইউজি) সু চিসহ বাকিসব রাজনৈতিক বন্দিদের চিকিৎসেবা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। জান্তা সরকারকে এজন্য চাপ দিতে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন
Next Article কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসের চেয়ার-টেবিলও ঘুষ চায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 37 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?