By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরা কালিগঞ্জের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরা কালিগঞ্জের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি
সাতক্ষীরা

কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরা কালিগঞ্জের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি

Last updated: 2025/04/30 at 12:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম শ্যামনগর : সাতক্ষীরার কালিগঞ্জে কালবৈশাখীর ছোবলে বোরো ধান ও ফসলের ক্ষেত, কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঝড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
শিমু-রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ জানান, সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে তার কলেজের সেমিপাকা ভবনের টিনের চাল ছাড়িয়ে দূরে পড়ে যায়। এতে বিজ্ঞানাগারের বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া একটি ডেস্কটপ কম্পিউটার বৃষ্টির পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের অডিটের কার্যক্রম চলার সময় ঝড়ের কারণে শিক্ষক মিলনায়তনের একটি ফ্যান খুলে যেয়ে সমাজকল্যাণ বিষয়ের প্রভাষক মোঃ রোকনুজ্জামান ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. মহাসিন আলী আহত হন।
তিনি আরও বলেন, ২০১১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একাডেমিক কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে গেলেও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কলেজের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এ পরিস্থিতিতে ঝড়ের কবলে পড়ে কলেজের ভবন ও বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হওয়ায় পাঠদান ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়ে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় কাঁচা ঘরবাড়ি ও ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় শুরু হওয়ার পূর্বমুহূতে চলে যাওয়া বিদ্যুতের দেখা মেলে পরদিন মঙ্গলবার দুপুরে।
মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ কয়েকজন চেয়ারম্যান জানান, বিভিন্ন স্থানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে খাল অবৈধ দখলমুক্ত করল এলাকাবাসী
Next Article উপকূল অঞ্চলে তীব্র তাপপ্রবাহ খাওয়ার পানির জন্য হাহাকার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 1 hour ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?