By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালিগঞ্জের প্রিন্স শীল পিন্টু মৃৎশিল্পে দেশে ছড়াচ্ছেন সুনাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কালিগঞ্জের প্রিন্স শীল পিন্টু মৃৎশিল্পে দেশে ছড়াচ্ছেন সুনাম
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কালিগঞ্জের প্রিন্স শীল পিন্টু মৃৎশিল্পে দেশে ছড়াচ্ছেন সুনাম

Last updated: 2025/09/24 at 4:43 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরার কালিগঞ্জের মৃৎশিল্পী প্রিন্স শীল পিন্টু তার শিল্পকর্ম দিয়ে জেলার গণ্ডি পেরিয়ে সারা দেশে পরিচিতি লাভ করেছেন। তিনি উপজেলার কুশুলিয়া গ্ৰামের পূর্ণচরণ শীলে

অনুসন্ধানে, প্রিন্স শীল পিন্টু দীর্ঘদিন ধরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চলের নানা জেলায় প্রতিমা ও ভাস্কর্য নির্মাণ করে মানুষের হৃদয় জয় করে আসছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়, পারিবারিক ও সহশিল্পীরা জানান, প্রিন্স শীল পিন্টু বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার প্রতিমা তৈরি করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তবে, তিনি কেবল প্রতিমা নির্মাণেই সীমাবদ্ধ নন। পার্ক, উদ্যান, পর্যটনএলাকা ও বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতেও তৈরি করছেন নানান ভাস্কর্য। তার হাতে ফুটে ওঠে হাতি, ঘোড়া, বানর, হনুমান, জিরাফ, জেব্রা, লক্ষ্মীপেঁচাসহ বিভিন্ন প্রজাতির মূর্তি ও অসংখ্য সৃজনশীল শিল্পকর্ম।

প্রতি বছরের মতো এবছরেও শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে তিনি ব্যস্ত সময় পার করছেন। এ বছর তিনি পাঁচটি দুর্গা প্রতিমা তৈরি করছেন। তিনি কালিগঞ্জ উপজেলা ছাড়াও সাতক্ষীরার মুন্সিগঞ্জ আড়পাঙ্গাসিয়া মিস্ত্রি বাড়ি, খুলনার চুকনগর নিমতলা মহাশ্মশান, ফরিদপুরের বোয়ালমারী কেন্দ্র মন্দির, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদরে দূর্গা প্রতিমা তৈরী করছেন বলে তিনি জানিয়েছেন।

শিল্পি পিন্টু আরো বলেন, এছাড়াও আরো দুটি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। বরিশাল সদর পাষাণ মাহী কালী মন্দির ও সাতক্ষীরার মুন্সিগঞ্জ কুলতলী মন্দিরে আকর্ষণীয় ইলেকট্রিক্যাল প্রতিমার কাজ চলমান রয়েছে। তার এই কাজে সহায়তা করছেন আরো ছয়জন সহযোগী মৃৎশিল্পী।

প্রিন্স শীল পিন্টুর শিল্পকর্ম শুধু সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনাতেই নয়, বরং দেশব্যাপী সাংস্কৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্য বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে সরকারি পৃষ্টপেষকতা পেলে এ শিল্পটি ধরে রাখতে পারবেন বলে তিনি জানান।

এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল জানান, মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারিভাবে তাকে (পিন্টুশীল) কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে।

জন্মভূমি ডেস্ক December 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ‍মেগা প্রকল্পে দুর্নীতি, মামলা করবে দুদক
Next Article সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?