By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন

Last updated: 2023/01/17 at 12:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খাল খননের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের মলেঙ্গা গ্রামের ২৬জন জমির মালিকদের পক্ষে মো: মোকছেদুর রহমানের ছেলে জিএম গোলাম মোস্তফা।

লিখিত অভিযোগে তিনি বলেন আমরা কালিগঞ্জের তেলেখালী মৌজায় ৪টি খতিয়ানে ৩.৪০ একর সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমরা ২৬ জন সম্পত্তির মালিক দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড খাস জমি চিহ্নিত করা ছাড়াই উদ্দেশ্য মূলকভাবে আমার সম্পত্তির উপর দিয়ে খাল খনন শুরু করে।

এ নিয়ে আমরা সাতক্ষীরা সহকারী জজ কালিগঞ্জ আদালতে গত ২১ নভেম্বর দেওয়ানি ৪৭৪/২২ নং মামলা দায়ের করি। মামলায় বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী পক্ষের শুনানী না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাদেশ দেন। কিন্তু বিবাদী পক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ওই সম্পত্তির উপর দিয়ে খাল খনন অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, উক্ত সম্পত্তিতে আমার মৎস্যচাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। ঐ সম্পত্তির উপর দিয়ে খাল করা হলে আমার ২৬ জন জমির মালিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো।

এ বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করলেও তারা আদালতের তোয়াক্কা না করে উল্টো আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমরা ভুক্তভোগী জমির মালিকগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। উক্ত সম্পত্তিতে যদি খাস জমি থাকে তা ছেড়ে দিতে প্রস্তুত আছি কিন্তু রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে কেন অন্যায়ভাবে খাল খনন করে আমাদের ক্ষতিগ্রস্ত করা হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেসিসির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Next Article পাইকগাছায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 26 minutes ago
জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 40 minutes ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 44 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 60 minutes ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?