
কালিগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। শনিবার বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন দোকান ও বাজারে তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন শেখ এবাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো: হাসানুর রহমান, নাজমুল ইসলাম বাবু, আল-মাহমুদ ছোট্টু, আফজাল গাজী, আলমগীর হোসেন, আসাদুজ্জামান আকুল, মোঃ রোকনুজ্জামান, রেদোয়ান ফেরদৌস রনি, জুলফিকার আলি, নুরুজ্জামান পাড় ফজলুর রহমান, মুরশিদ আলী, কাজী শরিফুল ইসলাম এবং ছাত্রদলের জাকির হোসেন প্রমুখ।