By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালিগঞ্জে পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কালিগঞ্জে পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কালিগঞ্জে পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

Last updated: 2023/06/07 at 1:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কালিগঞ্জ প্রতিনিধি : চাকুরী দেওয়ার নাম করে পাঁচ লক্ষাধিক টাকা আত্মসাত: উল্টো বিপাকে ফেলতে নানান মিথ্যাচার ও হয়রানির অভিযোগে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাইদুজ্জামান দম্পতি। মঙ্গলবার (০৬ জুন) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ই মহল গ্রামের শেখ আনছার আলীর ছেলে সাইদুজ্জামান। তিনি বলেন আমি শিক্ষিত, বেকার ও অসহায় হওয়ার সুযোগে উপজেলার বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বহু অপকর্মের হোতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী নুরুন্নাহার একে অপরের যোগসাজসে আমাকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচলক্ষ টাকা হাতিয়ে নেয়। স্ত্রীর সোনার গহনা বিক্রী ও এনজিও থেকে ঋননিয়ে বহুকষ্টে টাকাগুলো দেই। কথা ছিলো সাইফুল আমাকে ব্রাক ব্যাংকেসহ একাধিক ব্যাংকে চাকুরীতে যোগদান করিয়ে দিবে। অথচ সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ব্যাংক কর্মকর্তার অফিসিয়াল কাগজপত্র ও স্বাক্ষর জাল জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র দেয় সে। যা চরম প্রতারণা ও জালিয়াতি কাজ। অথচ সে চাকুরী না দিয়ে উল্টো বিপাকে ফেলতে আমার স্ত্রী ও আমাকে জড়িয়ে নানান নাটক সাজিয়ে ২/৩ বছর ধরে নানান মিথ্যাচার করে আসছে। এমনকি গত ৪ জুন-২৩ তারিখে একটি বানোয়াট ও কাল্পনিক তথ্য সাজায়ে আমার ও আমার পরিবারের সকলকে সমাজে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে একটি সংবাদ সম্মেলন করেছে সাইফুলের স্ত্রী নুরুন্নাহার, যা আদৌ সত্য নহে। অথচ সে আমাকে চাকুরী দিবে এবং পৃথক তিন দফায় টাকা নেওয়ার অসংখ্য অডিও রেকর্ড ও প্রতারনা এবং নানান ফন্দি ফিকিরের ডকুমেন্ট আছে। সাইফুলের নানান তালবাহানার কারণে আমি বাদী সিআরপি -২১৩ (কালিঃ) এবং জিআর -১১২/ ২৩ (কালিঃ) নং মামলা দায়ের করি। সাতদিনের রিমান্ডসহ সে প্রায় ১ মাস জেল হাজতে আবদ্ধ ছিল। তার বিরুদ্ধে চাকুরির প্রলোভন দেখিয়ে আরও একাধিক ব্যাক্তির নিকট হতে লক্ষ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করায় মামলা চলমান আছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাইদুজ্জামান বলেন বহু অপকর্মের হোতা, প্রতারক ও আইন লঙ্ঘনকারী সাইফুল এবং তার সহযোগীকে আইনের আওতায় এনে বহুকষ্টে জোগাড় করা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহনের আকুতি জানাই। সংবাদ সম্মেলনে সাইদুজ্জামান ও তার স্ত্রীসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছায় দিনব্যাপী সমবায় প্রশিক্ষণ
Next Article বৃহত্তর নোয়াখালী সমাজকল্যাণ সমিতির মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?