By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালিগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কালিগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কালিগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Last updated: 2024/02/08 at 12:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলা রাজস্ব অফিস ও গণপাঠাগারের আয়োজনে উৎসাহ ও উদ্দীপনার অনুষ্ঠিত হয়েছে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা। বুধবার (৭ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্বে সকাল ১০টায় অমর একুশে  বিতর্ক প্রতিযোগিতায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠকে হারিয়ে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এ দুটি বিদ্যালয় দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের মাঠে সুসজ্জিত প্যান্ডেলে বাংলা মাধ্যমের সংসদীয় পদ্ধতিতে ছায়া সংসদে স্পিকার হিসাবে ছিলেন কালিগঞ্জ উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সভাপতি মোঃ আজাহার আলী। বিজ্ঞবিচারক মন্ডলী ছিলেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের (অবঃ) অধ্যাপক গাজী আজিজুর রহমান ও একই কলেজের রসায়ন বিভাগের (অবঃ) সহকারি অধ্যাপক শ্যামাপদ দাশ এবং কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী  সরকার দলীয় প্রধানমন্ত্রী মাহা সাকি। তার দলের অন্য সদস্যরা হলেন সরকার দলীয় উপনেতা অত্র স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা বিনতে জামান সওদা এবং সরকার দলীয় মন্ত্রী ৯ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ সুরাইয়া। অন্যদিকে শ্রেষ্ঠ বক্তা হন ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিরোধী দলীয় নেতা কোহিলি মল্লিক, উপনেতা সাদিয়া আফরিন মৌ ও হুইপ জিএম মুজাহিদ ইবনে রফিক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন  কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, ম্যানেজিং কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সদস্য আশেক মেহেদী, সুকুমার দাশ বাচ্চু। উপস্থিত ছিলেন বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খানম, সহকারী শিক্ষক  আনোয়ারুল ইসলাম, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সহকারি শিক্ষক সরোজিত কুমার শীল, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ শামিম উর রহমান ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন হুদাসহ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুইজালা হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Next Article মোল্লাহাটে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 11 minutes ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 12 minutes ago
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

By Tanvir 14 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 53 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 1 hour ago
সাতক্ষীরা

তালায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?