
কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তাগন বলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর বিরুদ্ধে সম্পুর্ণ উদ্দেশ্যমূলক ও সামাজিকভাবে হেয় করতে একটি অশুভচক্র কাল্পনিক তথ্য সাজিয়ে চরমভাবে মিথ্যাচার করছে। এই অপ-প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এ সভা থেকে। সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ, এম হাফিজুর রহমান শিমুল, এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, মীর জাহাঙ্গীর হোসেন, কাজী মুজাহিদুল ইসলাম তরুন, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, প্রভাষক সেলিম শাহারিয়ার প্রমুখ। বক্তাগণ আরও বলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের বিপক্ষে একটি চক্র বেশ কিছুদিন যাবৎ সক্রীয় হয়ে নানান অপ-প্রচার করছে তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ গুরুত্বপূর্ণ তথ্য আছে। পর্যায়ক্রমে সকলের বিরুদ্ধে তথ্যবহুল সংবাদ পরিবেশন ও সরকারের বিভিন্ন দপ্তরে যথাযথ তথ্য সমৃদ্ধ অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত গৃহীত হয়।