By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালিয়ায় জেলা বিএনপি নেতা আশরাফুল হক এর মৃত্যুবার্ষিকী পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > কালিয়ায় জেলা বিএনপি নেতা আশরাফুল হক এর মৃত্যুবার্ষিকী পালিত
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

কালিয়ায় জেলা বিএনপি নেতা আশরাফুল হক এর মৃত্যুবার্ষিকী পালিত

Last updated: 2025/02/05 at 1:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোঃ বাবর আলী, কালিয়া : কালিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে নড়াইল জেলা ছাত্রদলের সোনালী অতীতের স্মরণীয় নেতা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক আশরাফ-এর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদল কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স.ম রাকিবুজ্জামান পাপ্পু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স,ম,রেজাই রাব্বি কামাল,কালিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, নড়াইল জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও কালিয়া পৌর বিএনপির অন্যতম নেতা শেখ শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সরদার আর্মস্ট্রং, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব জিল্লুর রহমান,বি,এন,পি নেতা শেখ মুরাদ হোসেন, রবিউল ইসলাম, সহ উপজেলা,পৌর, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে মরহুম আশরাফুল হক আশরাফের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দলীয় নেতা-কর্মীদের তাঁর আদর্শ ও রাজনীতিকে স্মরণ রাখার আহ্বান জানানো হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, ছাত্রনেতা মোঃ আশরাফুল হক আশরাফ ছিলেন আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আশরাফের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন সেরা সংগঠকদের অন্যতম। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা ও আপসহীনতা তাকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সব স্বৈরশাসনের বিরুদ্ধে তার ছিল বলিষ্ঠ প্রতিবাদী ভূমিকা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুরে খাল ভরাট হওয়ায় পানি চলাচল বন্ধ, ভোগান্তি পৌরবাসী
Next Article সাতক্ষীরা সরকারি কলেজের ১৮ বিঘা জমি টেন্ডার ছাড়াই ইজারা প্রদান!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?