By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > কালিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

কালিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

Last updated: 2025/04/14 at 2:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পেচি ডুমুরিয়া গ্রামে এক তৃতীয় শ্রেণির ছাত্রীর (বয়স ৮) প্রতি যৌন হয়রানির অভিযোগে আহাদ শেখ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আহাদ শেখ, মৃত ছানা শেখ এর ছেলে এবং পেচি ডুমুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

ভিকটিমের মা জাহানারা বেগম (৪২) কর্তৃক দায়েরকৃত এজাহারে বলা হয়, তিনি তার স্বামীর কর্মস্থল ঢাকায় এবং বড় মেয়ে যশোর সিএমএইচে ভর্তি থাকায় ৭ এপ্রিল ২০২৫ তারিখে বিকালে মেয়েকে বাড়িতে রেখে যশোর যান। তখন বাড়িতে ছোট মেয়ে এবং ছেলের স্ত্রী জুথি বেগম অবস্থান করছিল।

৯ এপ্রিল ২০২৫, বিকাল ৩টার দিকে আহাদ শেখ তাদের বাড়িতে গিয়ে প্রথমে ছেলের স্ত্রীকে দেখে এবং পরে ভিকটিমকে নিয়ে অন্য ঘরে গিয়ে ‘অংক পারলে খেলাধুলা করবো’ বলে প্রলোভন দেখায়। মেয়েটি রাজি না হলে আহাদ শেখ তার জামা ও পাজামার ভেতরে হাত দিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করেন এবং মুখ চেপে ধরেন। মেয়েটি ধস্তাধস্তি করে চিৎকার দিয়ে পাশের রুমে পালিয়ে গিয়ে তার ভাবিকে ঘটনা জানায়।

পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিমের কাছ থেকে বিস্তারিত শুনে তাকে পারিবারিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বিষয়টি নিয়ে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা সময় লাগে।

ঘটনার সাক্ষী হিসেবে সাগর সরদার (২২), সাং-শিবানন্দপুর এবং শরিফুল ইসলাম (২৪), সাং-সয়নপুরসহ আরও অনেকে ঘটনার বিষয়ে জানেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

সিনিয়র করেস্পন্ডেন্ট April 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
Next Article ফ্যাসিস্ট নিজেই সবচেয়ে বড় অশুভশক্তি: সংস্কৃতি উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

By Tanvir 1 minute ago
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 1 hour ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?