By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১: অস্ত্রসহ আটক ২০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১: অস্ত্রসহ আটক ২০
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১: অস্ত্রসহ আটক ২০

Last updated: 2025/04/12 at 2:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদ মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ফরিদ মোল্যা কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত সুরত মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় চাকুরি করতেন

নিহতের ঘটনায় আফতাব গ্রুপের লোকজন প্রতিপক্ষের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর মালামাল লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
এ সময় কালিয়া অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয়পক্ষের ২০ জনকে আটক করে কালিয়া থানায় হস্তান্তর করেন।
এ সময় আটকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামের পিকুল চেয়ারম্যান ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং থানায় উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঈদের দিন থেকে গ্রামে উত্তেজনা চলছিল।গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে পিকুল চেয়ারম্যান পক্ষের সানোয়ার নামের একজন আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্যা পক্ষের লোকজনের হাতে মারধরের শিকার হন। এর জের ধরেই শুক্রবার সন্ধ্যায় পিকুল চেয়ারম্যান পক্ষ আফতাব মোল্যার বাড়িতে হামলা চালায়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত ফরিদ মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত আহতে সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে নববর্ষ উৎসবকে সামনে রেখে মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা
Next Article ভেড়ামারায় পরকিয়ায় বাধা দেওয়ায় যুবককে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 3 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
নড়াইল

ক্লিন নড়াইল কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আতাউর

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?