By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালিয়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > কালিয়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

কালিয়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Last updated: 2025/02/13 at 5:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল, লোহাগড়ার পর এবার সদ্য গঠিত কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপি’র ব্যানারে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রথমে কালিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়া ওইদিন সন্ধ্যায় একই দাবিতে কালিয়া প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে করেন নেতৃবৃন্দরা।
বিক্ষোভ সমাবেশে কালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন-কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর শেখ, পৌর কৃষকদলের আহবায়ক গোলাম রসুল মান্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শরিফুল ইসলাম ডালিম, পৌর যুবদলের সাবেক আহবায়ক সাবেক কাউন্সিলর স.ম. ইকরাম রেজা, সদ্যবিদায়ী আহবায়ক মোল্যা বখতিয়ার হোসেন, সদ্যবিদায়ী সদস্য সচিব মাশরুফ ইসলাম পল্টু, ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, চাঁচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা হেলাল উদ্দিন, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক মিকাইল শেখ, সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন, নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি কোন অবস্থাতেই মেনে নেয়া হবে না। কারণ ওই কমিটিতে বিএনপি’র ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নাম দেয়া হয়েছে। ওই অবৈধ কমিটি জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন দিয়েছেন। অনুমোদিত কমিটিতে কালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন এবং কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের স্বাক্ষর নেই। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি এস.এম সেলিম হোসেনের স্বাক্ষর রয়েছে। তাদের পছন্দেরই লোক কমিটিতে ঠাঁই পেয়েছেন। অবিলম্বে ওই কমিটি বাতিল করতে হবে।
এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। আগামি ১৬ ফেব্রুয়ারি বিএনপি’র জেলা সম্মেলনকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক ভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি এস.এম. সেলিম হোসেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটিতে যোগ্যদেরই মূল্যায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর কালিয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের মধ্যদিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও দু’টি সাংগঠনিক পদে নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে গরু চুরির হিরিক পড়েছে
Next Article অবশেষে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত ৯ জেলে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?