
নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়ায় সাপের কামড়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রী মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে।
সাপের কামড়ে নিহত ওই শিক্ষার্থী কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও বাহিরডাঙ্গা গ্রামের জাকির শেখের কন্যা আমেনা খাতুন।
নিহত ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, রাত একটার দিকে বসত ঘরের শোয়ার খাটের উপর থেকে একটি সাপ আমেনাকে কামড়ায়।
পরবর্তীতে পরিবারের লোকজন টের সাপের বিষ নামানোর জন্য উপজেলার বাবুপুর গ্রামের মোকসেদ কেরানীর ছেলে নাজমুল ওঝার কাছে নিয়ে গেলে তিনি হাসপাতালে ভর্তি করার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
পরবর্তীতে রাত তিনটার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টা ১৫ মিনিটে ও শিক্ষার্থী মারা যান।
সাপের কামড়ে ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সংযুক্তা রায়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত