By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

Last updated: 2024/02/17 at 4:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষের অপসারণ দাবিতে মানববন্ধন হয়েছে। কালিয়া উপজেলাবাসীর আয়োজনে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কালিয়া পৌরসভার প্যানেল  মেয়র আসলাম ভূঁইয়া প্রমূখ।

বক্তারা বলেন, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ কালিয়ায় যোগদানের পর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাৎ, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নীতি- নৈতিকতা বিরোধী কাজ করে যাচ্ছেন। এমনকি বীরমুুক্তিযোদ্ধাদের সঙ্গেও দুর্ব্যবহার করার নজীরও স্থাপন করেছেন। সঙ্গতকারণে ডাক্তার শশাঙ্ককে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা সময় সীমা বেধে দেয়। বক্তারা, এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সুদৃষ্টি কামনা করেন ।

এ ব্যাপারে ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ২০২৩ সালের ১৩ আগস্ট কালিয়ায় যোগদানের পর থেকে হাসপাতালের উন্নয়নে কাজ করে যাচ্ছি। হাসপাতালে বিভিন্ন পরীক্ষাসমূহ চালু করাসহ সেবার মান বৃদ্ধিতে একটি মহল আমার ওপর ক্ষুদ্ধ হয়েছেন।

এদিকে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ ব্যবসায়ী সমিতি এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে চাঁদা দাবি, রোগী কল্যাণ সমিতির ওষুধের বদলে টাকা গ্রহণ সংক্রান্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ডাক্তার শশাঙ্ক। কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ভুক্তভোগীরা ভিত্তিহীন অভিযোগ করেছেন বলে জানান তিনি।

তবে, ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষের আগের কর্মস্থল মাদারীপুরের শিবচর উপজেলায় থাকাকালীন তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানে নির্বাচন কমিশনারের পদত্যাগ
Next Article দেড় মাসে ৭ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 4 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?