
কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন
কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ১৮ জুন রোববার বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে হারিয়ে ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সংস্থা সাধারণ সম্পাদক ও রেফারি শেখ ইকবালার বাবলু। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, সভাপতি জি,এম,আকবার কবির, শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, আকরাম হোসেন, হেমন্দ্রনাথ মন্ডল। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আশেক মেহেদী, মনিরুল ইসলাম মনি, শাহিনুর রহমান শাহিন, নুরুজ্জামান প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলের অধিনায়কের হাতে ট্রফি ও খেলোয়াড়দের ম্যাডেল প্রদান করেন প্রধান অতিথি সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার ও রানার্সআপ কৃষ্ণনগর দলকে ট্রফি প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। খেলা পরিচালনা করেন মিজানুর রহমান, মাহবুব এলাহী, বাবু, তাপস সরকার ও সৈয়দ মমিনুর রহমান। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন এম,আর,মোস্তাক।