By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের বাধা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের বাধা
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের বাধা

Last updated: 2023/09/01 at 7:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। আজ শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দলের যশোর রোডস্থ্য অস্থায়ী কার্যলয় থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ এম শহীদুজ্জামান বেল্টু ও জেলা বিএনপির নেতা কেএম হারুনর রশিদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল এক র‌্যালী শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি বাধায় র‌্যালী না করতে পেরে যশোর রোডের অস্থায়ী কার্যলয় প্রাঙ্গনে আলোচনা সভা করে। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানসহ নিহতদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসন থেকে পরপর চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টু বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শর্তহীন মুক্তিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়ে আমাদের আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠ্য নির্বাচনের আন্দোলনে সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে আহবান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুণ অর রশিদ মোল্লা, বিএনপি নেত্রী সাবেক সাংসদ পত্নী মুরশিদাজ্জামান পপি, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন ও সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লুৎফর রহমান লেন্টু।

কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তৃতা করেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলন বিশ্বাসসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গুতে মৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
Next Article যুক্তরাষ্ট্রে চীনের নিষিদ্ধ তুলার পোশাক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 21 minutes ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 27 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 36 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?