
জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম হোসেন (৩২) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের মানোয়ার হোসেনের ছেলে।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল গ্রামের আবুল কাশেমের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিল নিহত সেলিম হোসেন। এসময় অসাবধানবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় টের পেয়ে সহযোগীরা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।