By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালীগঞ্জে ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > কালীগঞ্জে ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

কালীগঞ্জে ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল

Last updated: 2023/09/01 at 3:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজার থেকে মাঝদিয়া ত্তত্বিপুর সড়কের ব্রীজের বেহাল দশা অনেক দিনের। এর সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মাঝদিয়া বাওরের উপরের সংযোগের ব্রিজটি। দুই মাস ধরে ভেঙে পড়া ব্রিজটি আজও সংস্কার করা হয়নি। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে স্কুল, কলেজ, মাদ্রাসার শত শত কোমলমতি ছাত্র-ছাত্রী ও জনসাধারণ। এছাড়া ব্রিজ দিয়ে ছোট মাঝারিসহ সব ধরনের যানবাহন চলাচল করতে না পারায় বিপাকে পড়েছে অটোভ্যান, মোটরসাইকেল ও ব্যবসায়ীরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে নির্মিত ব্রিজটি। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। স্থানীয়রা আরও জানান, ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার না করায় ব্রিজ দিয়ে পারাপার হতে গিয়ে অনেক পথচারী দুর্ঘটনার শিকার হয়েছেন।

বারোবাজার মাঝদিয়া বাওড়ের উপরের সংযোগের ব্রিজটির মাঝখানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভেঙ্গে যাওয়ার পর থেকে এলাকার সচেতন লোকজন নিজেদের উদ্যোগে ওই স্থানে বাঁশ দিয়ে বিপজ্জনক চিহ্ন দিয়ে রাখলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

উপজেলার মাঝদীয়া, মঙ্গলপৈতা, সুবর্ণসারা, ত্তত্বিপুর, বারপা, লাওখালি, ভোগলপুর নাটোপাড়া, ঝাউদিয়া, কেসমত, লেবুতলা গ্রামসহ পার্শ্ববর্তী গ্রাম ও যশোর, মাগুরা জেলা হাজার হাজার মানুষ এই সড়কটি দিয়ে যাতায়াত করে। বিভিন্ন গ্রামসহ পার্শবর্তী দুই জেলার কয়েক হাজার লোক মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট অফিস ও জনপ্রতিনিধিদের কাছে বার বার ধারনা দিয়েও ব্রিজটি সংস্কার করা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, বারোবাজার- লেবুতলা জনগুরুত্বপূর্ণ সড়কটিতে ওই ইউনিয়নের মাঝদিয়া বাওরের উপরের সংযোগের ব্রিজটির মাঝখানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার জন্য দুমাস আগে এখানে একটি বাঁশ সতর্কীকরণ চিহ্ন দেয়া হয়েছে। বারোবাজার একটি বড় বাজার। এখানে রয়েছে বিশাল কাঁচা মাল-গরু ছাগলের হাট ও বড় মাছের আড়ৎ। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যপারীরা এই বারোবাজারে এসে কাঁচা মাল ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা শিপন মৃধা বলেন, ব্রীজটি সংস্কারের উদ্যোগ কেউই নিচ্ছে না, যার ফলে স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের যাতায়াতে খুব কষ্ট হয়। বৃহৎ এই অ লের কয়েকশ’ হেক্টর জমির ফসল এই ব্রিজের উপর দিয়ে আনা নেওয়া করা হয়। জরুলী ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ ভোরের কাগজকে বলেন, ব্রিজের বিষয়ে আমরা অবগত আছি। ইতোমধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত প্রকল্প প্রস্তাবটি পাশ হয়ে আসলেই যত দ্রুত সম্ভব সংস্কারের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুই বাংলার চিত্রশিল্পীরা স্ব-স্ব দেশের ইতিহাস ঐতিহ্য তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন-জেলা প্রশাসক
Next Article এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না নাহিদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?