By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালীগঞ্জে ভাতা ভোগীদের টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > কালীগঞ্জে ভাতা ভোগীদের টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

কালীগঞ্জে ভাতা ভোগীদের টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র

Last updated: 2024/12/23 at 3:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সোহেল আহমেদ, কালিগঞ্জ (ঝিনাইদহ) : সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে একটি চক্র সারা দেশের ন্যায় ঝিনাইদহ কালীগঞ্জেও বিভিন্ন ভাতা ভোগীদের কাছে ফোন করে তাদের নগদের গোপন পাসওয়ার্ড নিয়ে টাকা তুলে নিচ্ছে। তারা নাম ঠিকানা মোবাইল নম্বর ও প্রতিবন্ধীর ধরন মোবাইলে বলে দিয়ে বিশ্বাস অর্জন করে বলছে আপনার স্মার্ট কার্ড তৈরি হবে আপনার ওটিপি নম্বরটা লাগবে। কোন কোন ক্ষেত্রে বলছে আপনার ভাতা বৃদ্ধি হবে অথবা প্রধান উপদেষ্টার বিশেষ তহবিল থেকে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে পাসওয়ার্ড/ওটিপি নাম্বার এখনই লাগবে সরল সোজা বয়স্ক বিধবা প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতা ভোগীদের কাছ থেকে এসব গোপন নম্বর হাতিয়ে টাকা তুলে নিচ্ছে।তাছাড়া ভাতা ভোগিরা নগদের এজেন্ট এর কাছে টাকা তোলার সময় গোপন পিন নাম্বার আর গোপন থাকছে না। এসব জায়গা থেকেও পিন নাম্বার আউট হচ্ছে। ভাতা ভোগিরা প্রতিদিনই এসব অভিযোগ নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে আসছে। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম সত্যতার স্বীকার করে বলেন উনার অফিসে একজন ভাতা ভোগী বসে থাকা অবস্থায় ওই প্রতারক চক্র ফোন করে বলেন আমি কালিগঞ্জ সমাজসেবা কর্মকর্তা বলছি আপনার ভাতার স্মার্ট কার্ডের জন্য নাম ঢাকাতে পাঠাতে হবে আপনার পিন নম্বর এখনই লাগবে। এ সময় ওই ব্যক্তি সমাজসেবা অফিসারের নিকট ফোনটা ধরিয়ে দিলে তিনি ঐ চক্রের সঙ্গে বলেন এবং নিজের পরিচয় দিলেই প্রতারক চক্রটি ফোনটা কেটে বন্ধ করে দেন।সমাজসেবা অফিস থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রচার মাধ্যমে এই চক্রে কবলে না পড়ার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে তিনি জানান।সমাজসেবা অফিসার আরো বলেন, নগদের দুর্বল সিকিউরিটি এবং অব্যবস্থাপনার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছেন। ব্যাংকের একাউন্ট এর মাধ্যমে ভাটাভোগীদের টাকা দিলে এই প্রতারক চক্র প্রতারণা করতে পারবে না বলে ভুক্তভোগী ও অভিজ্ঞ মহল মনে করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Next Article ডুমুরিয়ায় কাঁচা সবজির বাজারে স্বস্তি ফিরে এসেছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?