By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে নোট গাইডের তালিকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে নোট গাইডের তালিকা
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে নোট গাইডের তালিকা

Last updated: 2025/02/22 at 2:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সোহেল আহমেদ, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে শতভাগ সরকারী পাঠ্যবই না পৌঁছালেও স্কুলে স্কুলে পৌঁছে গেছে পাবলিকেশন্স কোম্পানীর নোট গাইড বইয়ের তালিকা। শিক্ষার্থীদের হাতে অবৈধ নোট গাইডের এই তালিকা তুলে দেওয়ার কাজটি করছে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকরা । শিক্ষক সমিতি বই কোম্পানীর সাথে বোঝাপড়া করে বিভিন্ন শিক্ষক সমিতির প্রকাশনা কোম্পানির নিকট থেকে মোটা অংকের নজরানা গ্রহর করে লেকচার পাবলিকেশন্স লিমিটেড কোম্পানির নোট গাইড এ বছর বিদ্যালয় সমূহে চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমান সরকার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিচ্ছে। প্রতিটি শ্রেণীর বাংলা ব্যাকরণ এবং ইংরেজী গ্রামার বইও বিনামূল্যে প্রদান করা হয়েছে। অথচ লেকচার কোম্পানীর বাংলা ব্যাকরণ ও ইংরেজী ব্যাকরণ এবং সহায়ক বইয়ের নামে নিষিদ্ধ নোট গাইড শিক্ষার্থীদের কেনার জন্য কয়েকটি সমিতি ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেকচার পাবলিকেশন্স কোম্পানীর প্রতিনিধি এবং শিক্ষকদের সহায়তায় শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বইয়ের তালিকা । এখনো পর্যন্ত সরকারি বিনামূল্যের বই পরিপূর্ণরূপে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। অথচ চড়া মূল্যের অবৈধ নোট গাইড শিক্ষার্থীদের কেনানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সমিতিভুক্ত শিক্ষকরা। এসব দেখভাল করার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম যেন কিছু দেখেও দেখেন না। সমিতির নেতাদের সাথে তার রয়েছে দারুণ সখ্যতা সমিতির এসব দৌরত্বের ব্যাপারে উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বারবার বলা হলেও তা আমলে নেওয়া হয়নি। এমনকি এ নিয়ে গণমাধ্যমেও একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। তবুও দায়িত্বশীলদের নীরব ভূমিকা প্রশ্ন তুলেছে সচেতন মহলে।
সাজিদুর রহমান নামের একজন অভিভাবক জানান, আমার সন্তান দশম শ্রেণীর একজন শিক্ষার্থী । তার স্কুল থেকে হলুদ রঙের একটি বইয়ের তালিকা দিয়েছে। ওই তালিকা অনুযায়ী বইগুলো কিনতে প্রায় ছয় হাজার টাকা খরচ হবে আমার । স্কুলে সরকারি বই না পড়িয়ে কেন নোট গাইড পড়ানো হবে? স্যারেরা তো ঠিকমতো ক্লাসই করায় না। ব্যবসা খুলে বসেছে। এসব কেউ দেখেও না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, এবার নতুন সিলেবাস হওয়ায় নাকি প্রায় অর্ধ কোটি টাকা রয়েলিটির বিনিময়ে সমিতি ২০২৫ শিক্ষাবর্ষে লেকচারের গাইড ধরিয়েছে। এমনকি যাচাই-বাছাই কমিটিতে থাকা শিক্ষকরাও ভুড়ি মোটা করেছে । শিক্ষকদের অনেকেই নোট গাইড চালানোর বিপক্ষে। কোম্পানী থেকে নেওয়া টাকা অতি সামান্য যোগ হয় সমিতিতে,বাকি সব ভাগ করে খেয়ে ফেলে। কতিপয় অসৎ শিক্ষকদের সাথে নিয়ে মোটা টাকার লোভে এসব কাজ করে বেড়াচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও নীরব।
গাইড ধরানোর যাচাই-বাছাই কমিটিতে থাকা শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়,আমরা কমিটিতে ছিলাম সত্য। কোম্পানীর বই যাচাই বাছাই করে সমিতিকে জানিয়েছি। তারা লেকচার কোম্পানির বই ধরিয়েছে। তবে কমিটির সদস্যরা কোম্পানি কর্তৃক টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান কামাল জানান,এখনো বই চূড়ান্ত হয়নি। কোম্পানির লোক স্কুলে বইয়ের তালিকা দিতে পারে। মোটা অংকের টাকার বিনিময়ে সমিতির মাধ্যমে নিষিদ্ধ নোট গাইড চালানোর বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা( অ.দা) দীনেশ চন্দ্র পালের নিকট অবৈধ নোট গাইড বইয়ের তালিকা স্কুলে স্কুলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার জানা নেয়।সরকার বই দিচ্ছে যেখানে সেখানে নিষিদ্ধ নোট গাইড চালানোর কোনো নিয়ম নেই। আমি রবিবার বিষয়টি দেখছি। বর্তমানে অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, স্কুলে নোট গাইড চালানোর নিয়ম নেই।কোনো স্কুলে নোট গাইড এর তালিকা সরবরাহ করা হচ্ছে কিনা সেটিও আমার জানার বাইরে। এ ঘটনায় অবশ্যই তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আদালতের ভেতরে ঢুকে গ্যাংস্টারকে গুলি করে হত্যা
Next Article সাতক্ষীরায় ‌একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 seconds ago
জাতীয়

অন্তর্বর্তী সরকারের ২১টি অধ্যাদেশ সংসদে পাস, ৩টি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের কর্মসূচি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় শিশু বলৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনের নির্বাচন: এমপি’র দৌড়ে খুলনার ৫ বিএনপি নেত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?