By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঢেঁকি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঢেঁকি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঢেঁকি

Last updated: 2023/11/26 at 3:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : যশোর জেলার কেশবপুর উপজেলার গ্রামগুলোতে ঢেঁকির শব্দে এখন আর ঘুম ভাঙ্গে না কারও। অগ্রানেরি সাত সকালে ভাঙে সবার ঘুম, কাচতে হাতে কৃষাণ ছুটে ফসল কাটার ধুম, আহরে খুশি খুশি মন, নবান্নেতে রইলো বন্ধু তার নিমন্ত্রণ। কবির এই কবিতায় মনে পড়ে গেল আজ নবান্ন। পঞ্জিকা মতে ১ অগ্রহায়ণ। গ্রামাঞ্চলের প্রতিটি পরিবারে ঢেঁকিতে চাল ভেঙে আটা করে চলতো নবান্নের উৎসব। আগের দিনে গ্রামের মানুষ ঢেঁকিতে ধান ভানতো এবং চাল থেকে আটা করে পুলি পিঠা ভাবা পিঠা খাওয়ার ধুম পড়ে যেত। আর আত্মীয়-স্বজন এলে তো আর কথায় নেই। গ্রামে গেলে শোনা যেত সেই ঢেঁকিতে ধান ভাঙার শব্দ। আজ সেই গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি কালের গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমান হাতে গোনা কয়েকটি পরিবারে ঢেঁকি দেখা যায়। এক সময় যশোর জেলার কেশবপুর উপজেলার গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে ঢেঁকিতে ধান ভাঙার প্রচলন ছিল। সে সময় পরিবারের গৃহিনীরা ধান চাল ভাঙ্গার কাজ ঢেঁকিতেই করতো। মুসলমানদের ঈদ পরব আর হিন্দুদের পূজা পার্বণ নবান্ন উৎসব পৌষের পুলি পিঠা ভাপা ও নারিকেল পিঠাসহ হরেক রকমের পিঠা খাওয়ার ধুম পগে যেত। গ্রামের বেশির ভাগ বাড়িতে নারীদের ঢেঁকিতে ধান চাল ভাঙ্গার কলরবে চারিদিকে যেন হৈচৈ পড়ে যেত। আগের দিনে গরীব পরিবারের মানুষ ধান চাল আটা ভাঙার কাজ করে জীবিকা নির্বাহ করতো আবার কেউ-কেউ ঢেঁকি ভাঙানো চাল বাজারে বিক্রিয় করতো। এই ঢেঁকি ভাঙানো চাল মানুষের খুবই পছন্দনীয় ছিলো কদরও ছিলো বেশ। বর্তমানে ধান ভাঙার নতুন যান্ত্রিক মেশিন আবির্ভাব হওয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি আজ বিলুপ্তির পথে। গ্রামের কিছু প্রবীণ লোকের সাথে আলাপ চারিতায় জানাযায় এই অঞ্চলে এক সময় ঢেঁকিতে ধান ভাঙার ব্যাপক প্রচলন ছিল। বিভিন্ন উৎসবের সময় প্রতিটি বাড়িতে নুতন বউ জামাই মেয়ে আত্মীয় স্বজনদের উপস্থিতিতে বাড়িতে পূর্ণ হতো আনন্দ মূখর পরিবেশে। শেষ রাতে বাড়িতে নারীদের ঢেঁকিতে গুঁড়া তৈরী, ধান, চাল ভাঙার শব্দে ঘুম ভেঙে যেত। আজ আর সেই শব্দ শোনা যায় না। বিশেষ করে এই এলাকায় শীতর এই মৌসুমে খেজুরের রস দিয়ে পিঠা পায়েস তৈরির উৎসব শুরু হয়। চিতই পিঠা ঢেঁকি ভাঙানো গুঁড়া ছাড়া জমেই না। সেই ঢেঁকিতে ভাঙানো গুঁড়া দিয়ে বানানো পিঠা যে সুস্বাদু হতো বর্তমানে যান্ত্রিক মেশিনে ভাঙানো চাল গুঁড়ার সে স্বাদ পাওয়া যায় না।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় ব্যবসায়ী মধুর মৃত্যুতে শোক
Next Article গোপালগঞ্জে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁপছে সাতক্ষীরার ২২ লাখ মানুষ ১ মাসে ১০ভূমিকম্প ‌

By Correspondent 56 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?