By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কাশ্মিরে হামলার ঘটনা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কাশ্মিরে হামলার ঘটনা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক

কাশ্মিরে হামলার ঘটনা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Last updated: 2025/05/04 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে ভারতের মোদি সরকারের রাজনৈতিক কৌশল বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই মন্তব্য করেছেন।
তিনি অভিযোগ করেছেন, পেহেলগামে হওয়া হামলাকে কৌশলগত উদ্দেশ্যে ব্যবহার করছে ভারত। একইসঙ্গে এই হামলার মাধ্যমে ভারত পাকিস্তানের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
রোববার (৪ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
একটি বেসরকারি সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারত আন্তর্জাতিক সংস্থাগুলোর — বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) — মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, পাকিস্তানের অর্থনৈতিক সূচকগুলো উন্নতির দিকে যাওয়ায় ভারত উদ্বিগ্ন হয়ে এই ধরনের ষড়যন্ত্র করছে।
আসিফ আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে ভারতের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি দাবি করেন, পেহেলগাম হামলা ভারতের মোদি সরকার নিজেই সাজিয়েছে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য। তিনি বলেন, “যেকোনও মধ্যস্থতায় পৌঁছানোর আগে পেহেলগাম ঘটনার আসল সত্যতা বের করতে হবে।”
তিনি আরও জানান, পাকিস্তান শিগগিরই সিন্ধু পানি চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে। তিনি সতর্ক করেন, যুদ্ধ নিয়ে ভারতের উন্মাদনা আঞ্চলিক শান্তির জন্য হুমকি। আসিফ বলেন, “পেহেলগামে হামলার পর পাকিস্তানের স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তের আহ্বান ভারতের খারাপ উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে।”
প্রসঙ্গত, সম্প্রতি জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা। অধিকৃত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
এছাড়া ভয়াবহ ওই হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।
এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান শনিবার “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে “খোলামেলা উসকানি” বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান “সিন্ধু মহড়ার” অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু
Next Article ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

ইরানে হামলার অর্থ ‘আগুন নিয়ে খেলা’, ট্রাম্পকে সতর্কবার্তা রাশিয়ার

By Staff Reporter 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?