By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার
খুলনা

কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

Last updated: 2026/03/04 at 9:00 PM
জন্মভূমি ডেস্ক 1 hour ago
Share
SHARE

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দীর্ঘদিন পর দেশবাসী দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে। ফলাফল গণনার পর ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে থাকায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়। রাত ১০টা ফলাফল হঠাৎ করে বন্ধ রেখে ইচ্ছা মতো পছন্দের প্রার্থীদেরকে বিজয়ী করতে কারচুপির পথ বেছে নেয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্তব্যক্তিরা কাউকে খুশি করতেই এই ফলাফল উল্টিয়ে দেন বলে আমরা মনে করি। তারপরও আমরা জাতির বৃহৎ স্বার্থে এই ফলাফল মেনে নিয়েছি। আপনাদের আমানত আমরা রক্ষা করতে পারি নাই। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টর জন্যই রাজনীতি করি। সুতরাং মহান আল্লাহর উপর আমাদের সন্তুষ্টি থাকতে হবে। জনগনের কথা চিন্তা করে আমরা সারাদেশে মাত্র ৩২টি আসনের ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। অন্যদিকে হাইকোর্টেও আমরা রিট করেছি। এখন আদালতে শুনানি শেষে রায় দিলে রিটার্নিং অফিসার ভোট পুনঃ গণনা করবে।

বুধবার বিকালে ফুলতলার গাড়াখোলা স্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা জামায়াত আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আলী আকবর মোড়ল, জেলা শিবির সভাপতি মোঃ মমিনুল ইসলাম। মোঃ সানোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁন, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, শিবির সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, তাওহীদুল ইসলাম, মাওলানা জোবায়ের হোসেন ফাহাদ, মাওলানা রফিকুল ইসলাম, আঃ রহিম খাঁন, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ গাজী আল আমিন, জামিরা ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারী মাষ্টার মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে আবার রোজাকে ফরজ করা হয়েছে। আর রোজার মূল উদ্দেশ্য হলো তাক্বওয়া অর্জন করা। সুতরাং রমজানের রোজা রাখার মাধ্যমে আমাদেরকে তাক্বওয়া অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর এই আল্লাহ ভীতি নিয়ে শুধু রমজান মাস নয়, সারা বছর আমাদের চলতে হবে। তাহলে আমরা আল্লাহর ওয়াদানুযায়ী জান্নাত আমরা পাব। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জন্মভূমি ডেস্ক March 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে
Next Article যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী শিলি বেগম আটক
আরো পড়ুন
মহানগর

নগরীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খুন

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 60 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

মহানগর

নগরীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খুন

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?