By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে: জামায়াত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে: জামায়াত
জাতীয়

কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে: জামায়াত

Last updated: 2026/02/12 at 10:33 PM
Tanvir 2 months ago
Share
SHARE
কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে বলে মনে করে জামায়াত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে দলের পক্ষ থেকে এক প্রেস বিফ্রিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এমন মন্তব্য করেন। এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন দেশবাসী উপভোগ করেছে। দেশবাসী অংশ নিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা সম্ভব। শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। সে কাজটি আমরা করার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘অনেক কিছুর পরও একটি চমৎকার নির্বাচন হয়েছে। এখন গণনা যাতে শান্তিপূর্ণ হয়, আমরা সেটা পর্যবেক্ষণ করছি। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা যে প্রার্থী দিয়েছি তারা ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করবেন। আপনারা এখনো ইসি ও নির্বাচনের দায়িত্বশীলদের ওপর আস্থা রেখেছেন? এটা সামনের সময়ে থাকবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, এটা সামনের সময়ে দেখা যাবে। আমাদের শীর্ষ নেতারা এটা পর্যবেক্ষণ করে বলবেন। তিনি অভিযোগ করে বলেন, শরীয়তপুর-২, কুমিল্লা-৮ এবং পটুয়াখালী-১ আসনে আরও কিছু আসনের কেন্দ্রে দলের যারা এজেন্ট ছিলেন তাদের ঢুকতে দেওয়া হয়নি। কোনো কোনো জায়গায় নির্যাতন করা হয়েছে। আমাদের যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, আজকের নির্বাচনে ভোট দিতে দেশের মানুষ গভীর আগ্রহের মধ্যে ছিলেন। তারা ভোটে অংশ নিয়েছেন। এসময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আব্দুল হালিমসহ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
Tanvir February 12, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বড় জয় পেলেন ফজলুর রহমান
Next Article ৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে : আসিফ মাহমুদ
আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?