By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কিয়েভের শিশু হাসপাতালে রাশিয়ার হামলা, নিহত ৪১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > কিয়েভের শিশু হাসপাতালে রাশিয়ার হামলা, নিহত ৪১
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

কিয়েভের শিশু হাসপাতালে রাশিয়ার হামলা, নিহত ৪১

Last updated: 2024/07/09 at 2:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ। ইউক্রেনের রাজধানী কিয়েভের বিশেষায়িত শিশু হাসপাতালসহ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার এটিই সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পোল্যান্ডে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ইউক্রেনের প্রায় ৪০ মাইল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহর, কিয়েভ, দিনিপ্রো, ক্রাইভ রিহ, স্লোভিয়ানস্ক শহরগুলোতে বিভিন্ন ধরনের ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রুশ বাহিনী। আবাসিক ভবন, অবকাঠামো এবং একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা কিয়েভের ওখমাদিত শিশু হাসপাতালে আঘাত হেনেছে। হাসপাতালটি দেশের সবচেয়ে বড় শিশুদের চিকিৎসা কেন্দ্র। ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালটির ক্ষতি হয়েছে এবং সেখান থেকে শিশুদের সরিয়ে নেয়া হচ্ছে।

শিশু হাসপাতালের চিকিৎসক লেসিয়া লাইসিটসিয়া বিবিসিকে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি আঘাত করার মুহূর্তটি ছিল অনেকটা চলচ্চিত্রের মতো। একটি বড় আলো, তারপর ভয়ঙ্কর শব্দ। হাসপাতলের একটি অংশ ধ্বংস হয়েছে, অন্যটিতে আগুন লেগেছে। ভবনটির প্রায় ৬০ থেকে ৭০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, এখন আমরা রোগীদের নিকটস্থ হাসপাতালে সরিয়ে নিচ্ছি কিন্তু অনেক রোগী ভেন্টিলেশনে রয়েছে। অনেকের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের নিয়ে সীমাহীন সমস্যা হচ্ছে। হামলায় কমপক্ষে ২০ শিশু আহত হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চীনে বিজনেস সামিটে ১৬ চুক্তি সই
Next Article আম্বানিপুত্রের বিয়েতে সালমানের গায়ে হলুদ, তবে কি সানাই বাজছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 16 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?