
বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সেন্ট্রাল সিআরটিএস এর জন্য “ওয়েব বেসড সিস্টেম” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় প্রশাসনিক ভবনস্থ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এবং উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সভাপতিত্ব করেন পরিচালক (সিআরটিএস) প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক। অনুষ্ঠানে সেন্ট্রাল সিআরটিএস কমিটির সদ্যস্যবৃন্দ এবং ওয়েব বেসড সিস্টেম তৈরীর সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।