বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ নবনির্মিত যানবাহন অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় নির্শিত ভবনটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন যানবাহন কমিটির সভাপতি প্রফেসর ড. জহির উদ্দিন আহাম্মদ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ এবং সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত