By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কুয়েট শিক্ষকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুয়েট শিক্ষকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

কুয়েট শিক্ষকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

Last updated: 2021/12/09 at 7:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়৷

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘আবরারের ঘটনায় আমরা দেখতে পেয়েছি, কীভাবে নির্বিকার চিত্তে ছেলেগুলো আবরারকে কয়েকঘণ্টা পিটিয়েছে। তাকে শারীরিকভাবে টর্চার করেছে। এ সহিংসতা যাদের সঙ্গেই ঘটানো হচ্ছে, তারা মানসিক এবং শারীরিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি, অধ্যাপক সেলিমের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এর যথাযোগ্য তদন্ত এবং বিচার হওয়া দরকার।

ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার পর দেশে সামাজিক ন্যায়বিচারকে সামনে রেখে যে নীতিনির্ধারণী গ্রহণ করার কথা বলা হয়েছিল, এখন আমরা দেখছি তার উল্টোটা৷ কুয়েটের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। তাকে যেভাবে মানসিক ভীতি প্রদর্শন ও টর্চার করা হয়েছে এবং এক পর্যায়ে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে এই জায়গা থেকে বিদায় নিয়েছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই৷’

এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘অধ্যাপক সেলিমের মৃত্যুতে তাঁর পরিবার ধ্বংস হয়েছে। তাঁর সহকর্মীরা অনেক কষ্ট পেয়েছেন কিন্তু এর মাধ্যমে যদি একটা শুভ পরিণতির সূচনা হয় তাহলে মনকে শান্ত্বনা দেওয়া যায়। অধ্যাপক সেলিম হোসেন হয়তো সংবেদনশীল মানুষ ছিলেন। তিনি এ অপমান নিতে পারেননি। যারা অপমান নিতে জানেন তারাই তো বিভিন্ন পদ-পদবী পেয়ে থাকেন।’

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় মানববন্ধনে সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 9, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
Next Article ফরিদপুর চেম্বারের সভাপতি রাজধানীতে গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?