By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কুষ্টিয়ায় বিএনপির অবরোধের ৪৮ ঘন্টা ঢিলে-ঢালাভাবে পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > কুষ্টিয়ায় বিএনপির অবরোধের ৪৮ ঘন্টা ঢিলে-ঢালাভাবে পালিত
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়ায় বিএনপির অবরোধের ৪৮ ঘন্টা ঢিলে-ঢালাভাবে পালিত

Last updated: 2023/11/07 at 4:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির ডাকে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে কুষ্টিয়া জেলায় দূরপাল্লার কোন গাড়ি না চললেও আভ্যন্তরীন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এক রকম ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি। সোমবার সকাল থেকে বিএনপির কোন পিকেটিং না থাকায় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। ফলে বিএনপি ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি এখন প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলায়।

তবে প্রশাসনিক ব্যাপক ধরপাকর ও তৎপরতা প্রতিটা মুহূর্ত লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই কেউ কোনো না কোনো এলাকা থেকে বিএনপির নেতা-কর্মী ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হচ্ছে। বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

তবে পুলিশ বলছে বিভিন্ন মামলার এজাহারভুক্ত যার আসামি এরা তাই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। গত দুইদিন আগ থেকেই বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় কুষ্টিয়ার জেলার তালাবদ্ধ অবস্থায় এবং পুলিশি পাহারা অবরুদ্ধ রয়েছে।

অভ্যন্তরী রুটে লোকাল বাস, মাহেন্দ্র, ইজিবাইক সিএনজি ও অটো রিক্সা সহ ব্যক্তিগত গাড়ির বেশ আধিক্য রয়েছে সড়ক মহাসড়ক ও শহরের মাঝে।

টানা ৪৮ ঘণ্টা অবরোধের কারণে নিত্য পণ্য ও কাচা মাল শাক সবজির দাম কিছুটা নিম্নমুখী পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন শীত এসে যাওয়ায় সবজির উৎপাদন বেশি হওয়ায় এবং অবরোধ হরতালের কারণে দুরপাল্লার গাড়ি গুলো সবজি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় এ নিম্নমুখী সবজির দাম উপলব্ধি করা যাচ্ছে।

অবরোধ কেটে গেলে অবশ্য এর ব্যতিক্রম হতে পারে বলেও আশঙ্কা করছে বাজার পরিদর্শকগণ।

এদিকে হরতাল অবরোধকে উপেক্ষা করে সকল সরকারি দপ্তর, অফিস আদালত, ব্যাংক বীমা ও সরকারি আধা সরকারি স্কুল কলেজ যথারীতি পরিচালিত হচ্ছে বলে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে।

কুষ্টিয়া জেলার উপরে বয়ে যাওয়া রেলপথের কোন বাঁধা ছাড়াই যথারীতি গন্তব্যের দিকে অন্যান্য দিনের মতো যাতায়াত অব্যাহত রয়েছে।

বিএনপি ডাকে ৪৮ ঘন্টা অবরোধ খাতা কলমে থাকলেও কুষ্টিয়া জেলায় তেমন প্রভাব পড়েনি বলে সাধারণ জনগণ দাবি করছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় কমিউনিটি টয়লেট উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ
Next Article বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে ফের উদ্বেগ জাতিসংঘের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?