By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কুষ্টিয়ায় ২০ টন ভুট্টা নিয়ে উধাও ট্রাকের চালক-হেলপার, ধরলো পুলিশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > কুষ্টিয়ায় ২০ টন ভুট্টা নিয়ে উধাও ট্রাকের চালক-হেলপার, ধরলো পুলিশ
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়ায় ২০ টন ভুট্টা নিয়ে উধাও ট্রাকের চালক-হেলপার, ধরলো পুলিশ

Last updated: 2023/06/25 at 11:51 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ২০ টন (৩৭২ বস্তা) ভুট্টাসহ দুই প্রতারককে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার বিকেল ৩টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, গত ১৫ জুন সন্ধ্যায় কুষ্টিয়ার খাজানগর এলাকার ভুট্টা ব্যবসায়ী ইয়াকুব মন্ডল ২০ টন ভুট্টা খুলনার অপর এক ব্যবসায়ী জাহিদ এন্টারপ্রাইজের কাছে পাঠানোর জন্য কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর বাজার থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-২১৬৫) লোড করেন। পরদিন ১৬ জুন ওই ট্রাকবোঝাই ভুট্টা খুলনায় জাহিদ এন্টারপ্রাইজে পৌঁছানোর কথা থাকলেও খোঁজ নিয়ে জানতে পারেন ভুট্টা নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি। তিনি বার বার ট্রাকের চালক এবং হেলাপারকে ফোন করে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালানোর পরও খোয়া যাওয়া ২০ টন ভুট্টা এবং ট্রাকের চালক ও হেলপারের কোনো খোঁজ না পাওয়ায় ব্যবসায়ী ইয়াকুব মন্ডল গত ২৩ জুন কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় কুষ্টিয়ার জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুহাম্মদ আব্দুল আলীমকে। পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ পর্যায়ক্রমে নড়াইল, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে নড়াইল জেলার নড়াগাতী থানার সুড়িগাতি গ্রামের একরাম মোল­ার ছেলে ওই ট্রাকের চালক বিল­াল হোসেন (৩০) এবং বাগেরহাট জেলার ফকিরহাট থানার বৈলতলী গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ট্রাকের হেলপার রাকিবুল ইসলামকে (৩০) আটক করতে সক্ষম হয়।

ওই ২০ টন ভুট্টার মধ্যে ৩৪ বস্তা ভুট্টা তারা ভাঙিয়ে গুঁড়া করে ফেলেছেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভাঙানো এই ভুট্টা বাগেরহাট সদর থানা এলাকা থেকে, ২০০ বস্তা ভুট্টা ফকিরহাট থানার বালিয়াডাঙ্গা এবং ১০০ বস্তা ভুট্টা পোলেরহাট এলাকা থেকে জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেফতার দুজন পেশাদার প্রতারক। প্রতারণার উদ্দেশ্যে তারা যে ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৮-২১৬৫) ওই ভুট্টা লোড করেন সেই নম্বর প্লেটটিও ভুয়া ছিল। পুলিশ ট্রাকটি উদ্ধারসহ প্রতারক চক্রের সঙ্গে আরও যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকেও আটকের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পদ্মা সেতুর এক বছর: পাল্টে গেল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মানুষের জীবনমান
Next Article মানবতাবিরোধী অপরাধে যশোরের ৪ জনের মৃত্যুদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 37 minutes ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 10 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?