By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কুষ্টিয়া-৪ আসনের বেশির ভাগ প্রার্থীকেই চেনেন না ভোটাররা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > কুষ্টিয়া-৪ আসনের বেশির ভাগ প্রার্থীকেই চেনেন না ভোটাররা
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া-৪ আসনের বেশির ভাগ প্রার্থীকেই চেনেন না ভোটাররা

Last updated: 2023/12/05 at 4:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী)  আসনের বেশির ভাগ সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থীকে ভোটাররা চেনেন না। যে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের অধিকাংশেরই রাজনীতিতে তেমন পরিচিতি নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সচেতন ভোটারদের অনেকেই এমন মন্তব্য করেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১০ জন প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, তৃণমূল বিএনপির আবু সামস খালেকুজ্জামান, তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) আয়েন উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী নৈশপ্রহরী খাইরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের রাশিদুল ইসলাম, এনপিপির শহিদুল ইসলাম ও বিএনএফের হারুনার রশিদ। তাঁদের মধ্যে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর রাজনৈতিক পরিচিতি রয়েছে। তবে বাকিদের আগে কখনো রাজনৈতিক ময়দানে সক্রিয়ভাবে দেখা যায়নি।

এই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবু সামস খালেকুজ্জামান নিজেকে জেলা বিএনপির সাবেক সদস্য দাবি করলেও জেলা বিএনপির তা অস্বীকার করেছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার বলেন, ‘বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় কেউ নন। তাই তাঁকে আমরা চিনি না।’

নতুন ভোটার জাকিয়া সুলতানা বলেন, ‘জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেলেও মনে তেমন উৎসাহ নেই। যাঁরা এমপি প্রার্থী হয়েছেন, তাঁদের মধ্যে অনেককেই আমি চিনি না, জানি না।’

ভোটার মিনহাজ বলেন, ‘এবার আমাদের আসনে ১০ জন প্রার্থীর মধ্যে অনেককেই আমি চিনি না। শুধু আমি নয়, খোকসা-কুমারখালীর বেশির ভাগ সাধারণ ভোটার তাঁদের চেনেন না।’

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সময় প্রচার প্রচাররা শুরু হলে তখন এ সকল প্রার্থীদের সাথে সাধারণ ভোটারদের সখ্যতা গড়ে উঠবে।

একটি অর্থবহ এবং জবাবদিহিতামূলক সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপজেলা নির্বাচনী কর্মকর্তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলা পোর্ট পৌরসভার ৪৮ বছর পূর্তি
Next Article লোহাগড়ায় দরিদ্র চাষীর দুই শতাধিক কূলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর : চার পুলিশ সদস্য প্রত্যাহার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বায়তুন নূর শপিং সেন্টারে আগুন : ৮০ লক্ষ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?