By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কৃষি কর্মকর্তার দখলে ৭ কোটি টাকার সরকারি খাস জমি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কৃষি কর্মকর্তার দখলে ৭ কোটি টাকার সরকারি খাস জমি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কৃষি কর্মকর্তার দখলে ৭ কোটি টাকার সরকারি খাস জমি

Last updated: 2023/06/18 at 12:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শরীয়তপুরে গোসাইরহাট উপজেলার ১০৩ নং আনুয়াকাটি মৌজার বিআরএস ১ নং খাস খতিয়ানের ৭৬ ও ৭৭ নং দাগের প্রায় ৩০ একর সরকারি খাস জমি দখল করে রেখেছেন ওই গ্রামের সিরাজুল ইসলাম বেপারীর পুত্র উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ আল মাহমুদ সুমন ও তার ভাইয়েরা।

স্থানীয়রা জানিয়েছেন, ওই জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। নদী সিকস্তির সরকারি এই বিশাল খাস জমি দখল করে তারা ঘরবাড়ি নির্মাণসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে খাস জমি উদ্ধারের কোন তৎপরতা নেই বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

গোসাইরহাট ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় মোহন মেম্বার, মতিউর রহমান ঢালী, আলাউদ্দিন সিপাই, মরিজুল গাজীসহ অনেকে জানান, ১০৩ নং আনুয়াকাটি মৌজার এসএ ২, ৩, ৪ নং খতিয়ানের যা পরবর্তিতে বিআরএস ১ নং খাস খতিয়ানের ৭৬ ও ৭৭ নং দাগের প্রায় ৩০ একর জমি নদী সিকস্তির মাধ্যমে সরকারি খাস খতিয়ানভুক্ত হয়।

কয়েক বছর আগে নদীর পার্শ্ববর্তী জায়গার মালিক আলাউদ্দিন সিপাই, মরিজুল গাজী, শাহজাহান ঢালী, বিল্লাল ঢালী, ওসমান ঢালী, কালা খান, আবু সরদার, শাহ আলম মোল্লা, বাচ্চু মোল্লা, নিরব মালত, কালু মোল্লা গংরা ওই জমি ভোগদখল করে আসছিল। তারা অভিযেগ করেন, সম্প্রতি ওই জমি সরকারি খাস খতিয়ানভুক্ত হওয়ার পর নানা অপকর্মের হোতা স্থানীয় সুচতুর গোসাইরহাট উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ আল মাহমুদ সুমন প্রভাব খাটিয়ে ওই সকল মালিকদেরকে সরিয়ে দিয়ে তিনি ও তার ভাইয়েরা জমির উপর স্থাপনা নির্মাণ শুরু করেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ আল মাহমুদ ওই খাস জমিতে ভূয়া মালিকানা দেখিয়ে জমিতে কৃষি কাজের সেচের জন্য উপজেলা কৃষি অফিস থেকে ২টি সেচ মেশিন ও ধান মাড়াইয়ের ২টি বোঙ্গা বরাদ্দ করান এবং পরবর্তীতে তা বিক্রি করে তিনি সমুদয় টাকা পকেটস্ত করেছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন। বর্তমানে ওই সরকারি খাস জমি দখল করে এজাজ আল মাহমুদ ও তার ভাইয়েরা একের পর এক ঘরবাড়ি তৈরিসহ নানা স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। এজাজ আল মাহমুদ জমির মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে নামে বেনামে অন্য লোকের কাছে কিছু জমি বিক্রিও করেছেন।

তবে সেক্ষেত্রে বিক্রিত জমি সরকারের বিধায় ক্রেতাকে দলিল করে দিতে পারেনি তিনি। স্থানীয় মতিউর রহমান ঢালী জানান, এজাজ আল মাহমুদ প্রতারণার মাধ্যমে আমার কাছে ২ একর জমি বিক্রি করেছেন। পরে শুনি এই জমি সরকারের খাস জমি। এখন তিনি জমির দলিলও করে দিচ্ছেন না আর টাকাও ফেরত দিচ্ছেন না। জমিতে ভ্যেকু দিয়ে বিশাল মৎস্য প্রকল্প তৈরি করছেন তারা।

সম্প্রতি সরকারি এই খাস জমিতে ভ্যেকু দিয়ে মাটি কাটার অপরাধে এজাজা আল মাহমুদের ভাই শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত।

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত বলেন, নদী শ্রেণির জমি ভ্যেকু দিয়ে কাটার অভিযোগে শাহাদাত হোসেন নামে একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সরকারের খাস জমি রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।

সরকারি খাস জমি দখলকারী এজাজ আল মাহমুদ সুমন মোবাইল ফোনে বলেন, ১২ একর ৮০ শতাংশ জমি ১৯৯৪ সালে সরকার থেকে নিলাম খরিদ সূত্রে আমরা মালিক। আমার মা ও বাবা ওই জমির মালিক।

বিআরএস জরিপে সরকারের ১ নং খাস খতিয়ানভুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা বিআরএস জরিপের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।

তবে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার রায় সরকারের পক্ষে হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডাক্তার না কবিরাজ ? বটিয়াঘাটায় জ্বীনের নামে চিকিৎসা করছে সাদ্দাম
Next Article ১২০০ কোটি টাকায় রাষ্ট্রায়ত্ত পাটকলের আধুনিকায়ন করা সম্ভব
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 7 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?