By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেএমপিতে বর্ণাঢ্য আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > কেএমপিতে বর্ণাঢ্য আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপিতে বর্ণাঢ্য আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন

Last updated: 2023/11/05 at 10:37 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই মূলমন্ত্রকে সামনে রেখে শনিবার সকালে  কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম এবং খুলনা  মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। শনিবার সকাল ৯টায় নগরীর বয়রা বাজার মোড় হতে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে এসে শেষ হয়। এরপরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে “কমিউনিটি পুলিশিং ডে”র উদ্বোধন করেন প্রধান অতিথি কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ  মোজাম্মেল হক। পবিত্র  কোরআন  থেকে  তেলাওয়াত এবং ভগবত গীতা পাঠ’র মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে অনুষ্ঠানের সভাপতি   কেএমপি পুলিশ কমিশনার  মোঃ মোজাম্মেল হক বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। ২০১৩ সালে স্বল্প পরিসরে পুলিশ সদরদপ্তরের উপ-মহাপরিদর্শক ডিআইজি আপরেশনের অধীনে পৃথক শাখা হিসেবে কাজ শুরু করেছিল কমিউনিটি পুলিশিং। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতায় পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি পেশাদার, স্মার্ট এবং সক্ষম একটি বাহিনী। খুলনা মেট্রোপলিটন পুলিশ শান্তিকামী মানুষের নির্বিঘ্নে চলাচল, জীবন জীবিকা পরিচালনা করায় সহায়তা ও নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে শান্তি বিনষ্টকারী ও নাশকতা সৃষ্টিকারী কোন অপশক্তিকে বিন্দুমাত্র কোন ছাড় দেওয়া হবে না।

সবশেষে তিনি  কেএমপিকে একটি চমৎকার গতিশীল ইউনিটে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত, ইভটিজিং মুক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত যানজট মুক্ত এবং  ফৌজদারি অপরাধ মুক্ত দেশ গড়ার প্রত্যাশা জানিয়ে তাঁর বক্তব্য সমাপ্ত করেন। আলোচনা সভার শেষ দিকে  কেএমপিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং কমিউনিটি পুলিশিং সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়েছে। এসময় তিনি পুলিশ  হেডকোয়ার্টার্স ঢাকা কর্তৃক চারজন এবং  কেএমপি পুলিশ কমিশনারের পক্ষ হতে চারজন কমিউনিটি পুলিশিং অফিসার ও কমিউনিটি পুলিশিং সদস্য’কে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান,খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জয়দেব চৌধুরী, খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ হাসানুজ্জামান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরদার মাহবুবার রহমান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ এ কে এম কামরুল ইসলাম, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম, খুলনার সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী; সংরক্ষিত কাউন্সিলর রোজি ইসলাম নদী; ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা বিভাগে অক্টোবর মাসে ১০ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ৪০ জনের
Next Article ‘মুজিব: একটি জাতির রূপকার’ ইতিহাসের অনন্য দলিল : কুয়েট ভাইস-চ্যান্সেলর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 5 hours ago
খুলনাজেলার খবরমহানগর

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?